বাংলা সংবাদ ডেস্ক
২০ অগাস্ট ২০২৪, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ বছর পর সম্পর্ক পূর্ণতা পেলো

কেনিয়ায় ৯৫ বছর বয়সী এক ব্যক্তি ৯০ বয়সী পুরোনো প্রেমিকাকে বিয়ে করেছেন।

 

এই দম্পতির প্রথম দেখা হয়েছিল অন্তত ৬০ বছর আগে। এরপর দুজনের মন দেওয়া-নেওয়া হয়। কিন্তু গাঁটছড়া বাঁধা হয়নি দুজনের। শেষমেশ জীবনসায়াহ্নে এসে শুভ পরিণয় হলো তাঁদের। ওই ব্যক্তির নাম ইব্রাহিম এমবঙ্গো। তাঁর নববিবাহিত স্ত্রীর নাম তাবিথা ওয়াঙ্গুই। রোববার (১৮ আগস্ট) তাঁদের বিয়ে হয়। এ নিয়ে আজ সোমবার দেশটির গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে।

কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে গাড়ি চালিয়ে গেলে তিন ঘণ্টার দূরত্বে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মুকুরউইনির একটি গির্জায় খ্রিষ্টান রীতিতে এই দম্পতির বিয়ে হয়। এ সময় ইব্রাহিম এমবঙ্গো বলেন, ‘আমরা ভেবেচিন্তে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি খ্রিষ্টান রীতিতে বিয়ে করলে দারুণ ব্যাপার হবে। আমরা জানি, কিকুইউ রীতি অনুযায়ী আমাদের বিয়ে বৈধ। কিন্তু আমরা যেহেতু খ্রিষ্টান ধর্মও মেনে চলি, তাই গির্জায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ বিয়ের দিন ধূসর রঙের স্যুট ও রুপালি টাই পরেছিলেন বর। আর কনের পরনে ছিল সাদা পোশাকের ওপর ক্রিম রঙের জ্যাকেটে। মাথায় ছিল সাদা হ্যাট।

 

ভালোবাসার গোপন সূত্র সম্পর্কে জানতে চাইলে তাবিথা ওয়াঙ্গুই বলেন, একে অপরকে সম্মান করতে হবে। যথাসম্ভব নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি যাতে না হয়, সেই চেষ্টা করতে হবে। তারপরও যদি কোনো ভুল হয়, সে ক্ষেত্রে সঙ্গীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০