২৯ অগাস্ট ২০২২, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ প্রবাসীকে সংবর্ধনা দিলো বড়লেখা সমিতি সিলেট

বিদেশের মাটিতে ব্যস্ত সময়ের হাজার প্রলোভনের মধ্যেও এরা ব্যতিক্রম।

নিজের স্বার্থ বিসর্জন দিয়ে শুধু শেকড়ের টানে তাঁরা নিঃশব্দে কাজ করে যান নিজ মাতৃভূমির সাধারণ মানুষের কল্যাণে।

বাস্তব জীবনে নানা প্রতিকূলতাকে জয় করে এসব রেমিট্যান্স যোদ্ধারা ছিলেন দেশের দুঃসময়ের কান্ডারি।

২৫ আগস্ট (বৃহঃস্পতিবার) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চার প্রবাসীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বড়লেখার বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউকের স্থায়ী দুই সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ এ হাসনাত সাহেদ ও লন্ডন প্রবাসী মোঃ আবুল কাশেম এর সম্মানে বড়লেখা সমিতি সিলেট এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

নগরীর পূর্ব জিন্দাবাজারে গ্র‍্যান্ড ভিউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন। সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির অন্যতম উপদেষ্টা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ বড়লেখা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নাজমুল ইসলাম লাকী।

প্রধান অতিথি প্রবাসীদের নানা অবদানের কথা স্মরণ করে বলেন, বড়লেখার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা ও শিক্ষা-দীক্ষায় বড়লেখাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবর্ধিত অতিথিরা আরও বলেন দল-মতের ঊর্ধে ওঠে এলাকার উন্নয়নে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং বড়লেখাকে বিশ্বদরবারে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব তৈরী করতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ সিলেট প্রেসক্লাবের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান শাহিন, সমিতির উপদেষ্টা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আ স ম গৌছ উদ্দিন সিদ্দিকী, বড়লেখা সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, সমিতির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরী পরিষদ সদস্য মোঃ সাহেদ হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ চৌধুরী।

 

এ ছাড়া ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাব্বির হোসেন খান, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুস শুকুর বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম, মাওলানা কমর উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ হাছরুল হক, আব্দুল হাকিম, আবু ইউসুফ মোঃ সাহিদ, আবু সায়ীদ মোঃ নাহিদ, আহমদ মোজাহিদ খান, লুৎফুর রহমান ও আব্দুন নুর প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বড়লেখা সমিতি সিলেটের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০