২৬ মে ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হার্ভার্ডের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চলমান দ্বন্দ্বে জয়ী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার আবারও বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত বহু বিলিয়ন ডলারের সরকারি অনুদান বাতিলের হুমকি দিয়েছেন।

 

মেমোরিয়াল ডে উপলক্ষে একাধিক বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি তিন বিলিয়ন ডলারের অনুদান বাতিল করে সেটি দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (ট্রেড স্কুল) মধ্যে বিতরণের কথা ভাবছি। হার্ভার্ড খুবই ইহুদিবিদ্বেষী প্রতিষ্ঠান। ’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি আরো বলেন, হার্ভার্ডে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের তালিকা তিনি চান, যাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার পর দেখা যায়, এসব ‘চরমপন্থী উন্মাদ গোলযোগ সৃষ্টিকারী’দের মধ্যে কে কে যুক্তরাষ্ট্রে আর ফিরে আসতে পারবে না, তা নির্ধারণ করা যায়।

 

ট্রাম্প বলেন, ‘কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, শেষ পর্যন্ত সরকারই জয়ী হবে!’ ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে পদক্ষেপ নেয়। তবে শুক্রবার এক বিচারক সেই আদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই শুনানি হওয়ার কথা রয়েছে। ১৬২ জন নোবেল পুরস্কারজয়ী তৈরি করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক বিশ্ববিদ্যালয় হার্ভার্ডের বিরুদ্ধে নজরদারির চেষ্টা রুখে দিয়ে ট্রাম্পের ক্ষোভের কেন্দ্রে চলে এসেছে প্রতিষ্ঠানটি। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিশ্ববিদ্যালয়টি ইহুদিবিদ্বেষ ও বাম মতাদর্শের ঘাঁটি হয়ে উঠেছে।

 

তিনি হার্ভার্ডসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও তথাকথিত বামপন্থী প্রভাবের কেন্দ্রগুলোর ওপর ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন, এর মধ্যে গণমাধ্যমও রয়েছে। এভাবে তিনি যুক্তরাষ্ট্রে এক নজিরবিহীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। হার্ভার্ডের সঙ্গে দ্বন্দ্বে ট্রাম্প প্রশাসন ৯ বিলিয়ন ডলার অনুদান পর্যালোচনার আওতায় আনার হুমকি দিয়েছিল। ইতিমধ্যে ২.২ বিলিয়ন ডলার অনুদান ও ছয় কোটি ডলারের সরকারি চুক্তি স্থগিত করা হয়েছে। পাশাপাশি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক গবেষককে দেশছাড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০