১ অক্টোবর ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাফেজ তাকরিমের বিশ্বজয়

হাফেজ তাকরিমের বিশ্বজয়
হাফেজ তাকরিম

বিশ্বব্যাপী অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে দেশের জন্য সুনাম-সুখ্যাতি বয়ে আনছেন বাংলাদেশের কীর্তিমান হাফেজরা।

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্বপরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশের নাম।

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে তাকরিম।

পাঁচ ক্যাটগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নিয়ে ১৫ জন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন। ২১ সেপ্টেম্বর রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চতুর্থ ক্যাগরিতে (তাজবিদসহ পুরো কোরআন মুখস্ত) তৃতীয় হওয়ায় তাকরীমকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সৌদির বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। তার এমন অর্জনে অভিনন্দন জানাচ্ছেন দেশ-বিদেশের সব শ্রেণিপেশার মানুষ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ। এছাড়াও দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সেখানে ছিলেন।

১৩৭৭ হিজরি থেকে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা শুরু হয়। গত চার দশকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন দেশের ছয় হাজার ৪৫৩ জন। এবারই প্রথম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দেশ থেকে প্রতিযোগীরা তাতে অংশ নেয়।

এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরীম প্রথম, মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ।

সালেহ আহমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। সালেহ ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র।

তার কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আনন্দ-উৎসবে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১০

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১১

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১২

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৩

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৪

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৫

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৬

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৭

আনন্দঘরে বিপুল আনন্দ

১৮

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০