১৭ ডিসেম্বর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পোর্টস ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় স্পোর্টস ক্লাবের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরাতা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

ঝড়ো বাতাসে ঘটে যাওয়া এই ঘটনাটি রোববার (১৭ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানা গেছে । প্রতিবেদনে বলা হয়, শনিবার বাহিয়া ব্লাঙ্কা শহরের মেয়র ফেদেরিকো সুসবিইয়্যেস সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মৃতের সংখ্যা নিশ্চিত করেন। দেশটির সবচেয়ে বেশি শস্য উৎপাদনকারী অঞ্চলের অন্যতম এই শহরটি আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত।
জানা গেছে, শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছে। যার ফলে শহরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জানানো হয়। বিবৃতিতে স্থানীয়দের আজ রোববার সকালে ঘরে ভেতর অবস্থান করার অনুরোধ জানানো হয়। এই বিবৃতিতে রোববার সকালে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০