২৩ ডিসেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পাউস ভিসায় প্রিয়জন আনার পথ সহজ করেছে যুক্তরাজ্য

স্পাউস আনতে আবেদনকারীকে ৩৮,৭০০ পাউন্ড বাৎসরিক আয় দেখাতে হবে এই নীতি থেকে সরে এসেছে যুক্তরাজ্য। ফলে স্পাউস ভিসায় প্রিয়জন কাছে আনার পথ অনেকটাই সহজ হলো।

স্পাউস ভিসায় প্রিয়জন নিয়ে আসতে এখন আর বাৎসরিক আয় ৩৮,৭০০ পাউন্ড দেখাতে হবে না। পরিবার থেকে প্রিয়জনদের বিচ্ছিন্ন করা হচ্ছে বলে তীব্র সমালোচনার মুখে নীতিটি পরিবর্তন করেছে যুক্তরাজ্যের সরকার।

হোম সেক্রেটারির অফিস থেকে ২১ ডিসেম্বর এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রদবদল করা নীতি অনুযায়ী বাৎসরিক আয় ৩৮,৭০০ পাউন্ড কমিয়ে ২৯০০০ পাউন্ড করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। তবে প্রস্তাবিত ২৯,০০০ পাউন্ড নীতি ২০২৪ সালের কোন্ মাসের কত তারিখ থেকে কার্যকর হবে তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, স্পাউস নিয়ে আসতে মূল আবেদনকারীকে ৩৮,৭০০ পাউন্ড বাৎসরিক আয় দেখাতে হবে এই ঘোষণার পর অনেকেই হতাশ হয়েছিলেন। সরকারের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সাধারণ নাগরিক ও বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃটেনের লিবারেল ডেমোক্রেট দল এই নীতিকে ‘অকার্যকর’ নীতি বলেও মন্তব্য করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০