বাংলা সংবাদ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টেট পর্যায়ে ইতিহাস গড়লো এইচওএসএ টিম

নিউইয়র্ক স্টেট এইচওএসএ-ফিউচার হেলথ প্রফেশনালস কনফারেন্সে প্রথমবার অংশ নিয়েই এআই-মামুর স্কুলের হাইস্কুল টিম ‘কমিউনিটি অ্যাওয়ারনেস’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

 

এটি নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোনো মুসলিম হাইস্কুল। যারা এই প্রতিযোি গতায় রাজ্য পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে। বিজয়ী প্রচারণায় নেতৃত্ব দেন-আফরা আমের, জান্না আরাফা, মায়া উইলসন, নাজনীন আলম, সাফিয়া সারতাজ ও আনিগা দেহভারা। তারা প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরে একটি বহুমাত্রিক সচেতনতামূলক ক্যাম্পেইন চালায়। যা সোশ্যাল মিডিয়ায় ৮৪ হাজারেরও বেশি মানুষকে পৌঁছে যায়। স্কুল, মসজিদ ও কমিউনিটি সেন্টারে ওয়ার্কশপের মাধ্যমে তারা ১ হাজারের বেশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের সম্পৃক্ততা নিশ্চিত করে।

 

এ ছাড়াও, ওয়েবিনার ও ব্রোশিয়ার বিতরণের মাধ্যমে তারা বার্তাটি আরও বিস্তৃত করে। প্রধান শিক্ষিকা আরশীন সাঈদ বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতা করেনি তারা শিক্ষিত করেছে, অনুপ্রাণিত করেছে এবং ক্ষমতায়ন করেছে। একটি ছোট মুসলিম বেসরকারি স্কুল হিসেবে আমাদের জন্য এটি একটি যুগান্তকারী অর্জন। এআই-মামুর মিডল স্কুলও প্রথমবারের মতো অংশ নিয়ে ‘হেলথ ক্যারিয়ার ডিসপ্লে’ ইভেন্টে গবেষণাভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করে এবং রাজ্য পর্যায়ে বিচারকদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও র্যাঙ্কিং লাভ করে । এর ফলে, তারা পরবর্তী মিডল স্কুল অংশগ্রহণক- ারীদের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে।

 

সিরাকিউজে আয়োজিত এই সম্মেলনে নিউইয়র্কের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ২০টিরও বেশি প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করে। এআই-মামুর স্কুলের এই অভিষেক তাদের স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষা ও শিক্ষার্থী নেতৃত্বের প্রতি নিবেদিত প্রতিশ্রুতির প্রতিফলন। এই জয়ের ফলে, হাইস্কুল টিম আসন্ন আন্তর্জাতিক নেতৃত্ব নেতৃত্ব সম্মেলনে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে, যেখানে তারা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০