১৩ জুলাই ২০২২, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেরা পর্যটন দ্বীপের স্বীকৃতি পেল ম্যাকিনাক

ট্রাভেল+লেজার (ভ্রমণ + অবসর) ম্যাগাজিন মঙ্গলবার (১২ জুলাই) ২০২২ সালের যুক্তরাষ্ট্রের সেরা পর্যটন প্রিয় দ্বীপের নাম ঘোষণা করেছে।

এই বছরের বিজয়ী হয়েছে মিশিগানের ম্যাকিনাক দ্বীপ।

গত বছরের বিজয়ী ছিল সাউথ ক্যারোলিনার হিলটন হেড।

ম্যাকিনাক দ্বীপে ভ্রমণকারীরা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য সাইকেল বা ঘোড়াগাড়ি ব্যবহার করে। এখানে কোনো গাড়ি নেই।

এই দ্বীপে ঘোড়া দৌড়ানো থেকে শুরু করে স্ফটিক স্বচ্ছ জলে সাঁতার কাটার সুব্যবস্থা রয়েছে৷

এখানকার হোটেলের বারান্দায় বসে একপলকে পুরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যায়।

নানা ধরনের রঙিন ফুল দ্বীপের সৌন্দর্যকে সমৃদ্ধ করেছে। ছবি: সংগৃহীত।

তাছাড়া নানা রঙের ফুলের সুগন্ধ বাতাসকে স্বর্গীয় করে তোলে।

ঐতিহাসিক এ স্থানটির অনন্য প্রাকৃতিক পরিবেশ ভ্রমণকারীদের বিমোহিত করে।

ইতিহাস এবং পরিবেশ রক্ষা করা অপরিহার্য এবং এটি যথাযথ ভাবে মেইনটেইন করেছে এই দ্বীপটি।

ম্যাকিনাক দ্বীপের লাইলাক ফেস্টিভ্যাল বেশ জনপ্রিয়। ছবি; সংগৃহীত।

উল্লেখ্য, ৫ বর্গ মাইলেরও কম আয়তনের এই দ্বীপে ১৮৯৫ সালে অটোমোবাইল নিষিদ্ধ করা হয়। তখন থেকে এটি একচেটিয়াভাবে ঘোড়ার গাড়ি ব্যবহারের স্থানে পরিণত হয়েছিল। ক্ষুদ্র এই দ্বীপে মূল ভূখণ্ড থেকে শুধুমাত্র ফেরিতে যাতায়াত করা যায়।

এই দ্বীপে ঘোড়া এবং সাইকেলের প্রচলন বেশি। ছবি: সংগৃহীত।

এখন ৫০০ টিরও বেশি ঘোড়াকে পিক সিজনে এ দ্বীপে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

২

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৩

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৪

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৫

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৬

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৭

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৮

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৯

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১০

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

২০