২১ জানুয়ারী ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট চেম্বারের উদ্যোগে পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা

গত ২০ জানুয়ারি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও উত্তরণের উপায়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। বাংলাদেশের সম্পর্কে বহির্বিশ্বের ধারণাও এখন পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন, আমরা এখন বাংলাদেশকে ব্রান্ডিং করছি। আমরা দেশের বাইরে রোড-শো করেছি প্রবাসীদের দেশে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের জন্য, যদিও তা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর কাজ নয়। তিনি বলেন, বিএসইসি’র কাজ হচ্ছে পলিসি তৈরী করা।

আমরা ক্যাপিটাল মার্কেটের অবস্থার উন্নয়নে সম্ভাব্য সবকিছু করেছি। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট মহল থেকে যতরকম প্রস্তাবনা গিয়েছে এবং যত জায়গায় সমস্যা ছিল আমরা সমাধান করেছি। তিনি বলেন, প্রবাসীদের শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ‘নন রেসিডেন্স ইনভেস্টর টাকা একাউন্ট’ বা এনআইটিএ খোলা চালু আছে, এটি অনলাইনেও করা যায়। কোন ব্যাংক এনআইটিএ একাউন্ট খুলতে না চাইলে তিনি তা বিএসইসি-কে অবহিত করার অনুরোধ জানান।

তিনি বলেন ডেরিভেটিভ মার্কেট চালুর লক্ষ্যে আমরা কাজ করছি, আশা করি খুব শীঘ্রই তা চালু হবে। তিনি বলেন, আমাদের ভালো পলিসি আছে, কিন্তু বিনিয়োগকারীরা লং টার্ম বিনিয়োগ করতে চান না। কোম্পানী প্রোফাইল দেখে লং টার্ম বিনিয়োগ করলে অবশ্যই তা লাভজনক হবে।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, শেয়ার বাজার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের এক সম্ভাবনাময় খাত। এ খাতে বিরাজমান সমস্যাবলী চিহ্নিতকরণ ও তা নিরসনের লক্ষ্যে “পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শেয়ার বাজারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি সময়োপযোগী নীতিমালা প্রণয়নের জন্য বিএসইসি’র বর্তমান কমিশন-কে ধন্যবাদ জানান। শেয়ার বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা আবার ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রস্তুতকৃত প্রস্তাবমালা বিএসইসি’র চেয়ারম্যান মহোদয়ের হাতে তুলে দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসইসি এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে বিনিয়োগকারীদের পরামর্শ দেন। সভায় বক্তাগণ পুঁজিবাজারের পলিসিগত উন্নয়নে বর্তমান কমিশনের প্রশংসা করেন।

বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ, প্রবাসীদের এনআইটিএ একাউন্ট খোলা সহজীকরণ, আইপিও এর আবেদন ফি ১০ হাজার টাকা থেকে হ্রাসকরণ, বোনাস শেয়ার দ্রæত প্রাপ্তি, ডেরিভেটিভ মার্কেট চালু, বিনিয়োগকারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, টি-২ এবং এবং টি-১ প্রথা পুণরায় চালু সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ও ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ জিয়াউল হক, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সাব কমিটির চেয়ারম্যান ফয়েজ হাসান ফেরদৌস, কো-চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, শাবিপ্রবির প্রফেসর ফজলে এলাহী মোঃ ফয়সল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, মোঃ সাইফুর রহমান, কামরুল আনাম খান, মাহবুবুল আলম, এ টি এম তারিকুজ্জামান, পরিচালক মোঃ ফখরুল ইসলাম মজুমদার, মোঃ মনসুর রহমান, যুগ্ম পরিচালক মোহাঃ রশীদুল আলম, সিকৃবির প্রফেসর ড. এম. শফিউল্লাহ ভূঁইয়া, সিলেট চেম্বারের পরিচালক সারোয়ার হোসেন ছেদু, সদস্য সানজিদা খানম, মাহদি সালেহীন, সোনালী ব্যাংকের জিএম সজল কুমার দাস, লংকাবাংলার সিনিয়র এজিএম মোহাম্মদ শামছুদ্দিন, আইসিবি’র ডিজিএম মেহমুদ হাসান মুরাদ, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, ব্রোকার হাউজ মালিকবৃন্দ ও বিনিয়োগকারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০