বাংলা সংবাদ ডেস্ক
১৪ মে ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সময় টিভি হাইকোর্টে সিটি গ্রুপের আইনজীবীর জালিয়াতি ধরা!

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির পরিচালনা নিয়ে হাইকোর্টে মামলা চলছে গেল বছরের ১৪ আগস্ট থেকে। সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্সধারী ও প্রায় ১৮ শতাংশ শেয়ারের মালিক আহমেদ জোবায়ের টেলিভিশনটির ব্যবস্থাপনার দায়িত্ব ফিরে পেতে এই মামলাটি করেন। সময় মিডিয়া লিমিটেড বনাম আহমেদ জোবায়ের শিরোনামের আলোচিত এই মামলা। মূলত সময় মিডিয়া লিমিটেডের ‘বি’ গ্রুপের পরিচালকরা ‘এ’ গ্রুপের অন্যতম পরিচালক আহমেদ জোবায়ারকে এমডি পদ থেকে অব্যাহতি দিলে এই মামলার সূত্রপাত।

 

প্রথমে গত আগস্টে ব্যবস্থাপনা পরিচালক এবং পরে ডিসেম্বরে আহমেদ জোবায়ারকে পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এসব সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেন আহমেদ জোবায়ের। এই অবস্থায় ১৪ই মে বুধবার খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সময় মিডিয়ার নেওয়া একতরফা সিদ্ধান্তগুলোর ওপর স্থিতাবস্থা জারি করেন। এ সময় আদালতে দাখিল করা কাগজ জালিয়াতির অভিযোগে সময় টিভির আইনজীবী আহসানুল করিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করে আহমেদ জোবায়ারকে পরিচালক পদ থেকে অপসারণ করে। নিয়ম অনুযায়ী, ইজিএম করার বিষয়টি আহমেদ জোবায়ারসহ সব পরিচালককে তিন সপ্তাহ আগে জানাতে হয়। কিন্তু সময় কর্তৃপক্ষ সেটি না করে জালিয়াতির আশ্রয় নিয়েছে। তারা আদালতকে জানিয়েছে, ইজিএম-এর বিষয়টি আহমেদ জোবায়ারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু তিনি ইজিএম-এ হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতে অন্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী আহমেদ জোবায়ারকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়।

 

আহমেদ জোবায়েরের আইনজীবীর দাবি, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ইজিএম করলেও আহমেদ জোবায়েরের নামে চিঠি পাঠানো হয়েছে ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। চিঠির প্রাপকের ঠিকানায় আহমেদ জোবায়েরের নাম-ঠিকানা লিখলেও চিঠিটি তারা পাঠিয়েছে আহসানুল করিমের চেম্বার-সংলগ্ন অডিট ভবনের পোস্ট অফিস থেকে গুলশান পোস্ট অফিসে। গুলশান পোস্ট অফিস মূলত সিটি গ্রুপের প্রধান কার্যালয় এলাকায়। আহমেদ জোবায়েরের ঠিকানা সেটি নয়। আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই জালিয়াতির বিষয়টি তথ্য-প্রমাণসহ আদালতের নজরে আনলে আদালত ২৪ ডিসেম্বর ২০২৪ সালের ইজিএম-এর সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। এছাড়া একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা বা এজিএম-এর সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন আদালত। এর ফলে কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশন বদল করার সিদ্ধান্ত স্থগিত থাকবে এবং আহমেদ জোবায়ের পরিচালক পদে বহাল থাকবেন বলে আদেশ দেন।

 

আইনজীবীরা জানান, আজকের আদেশে মূলত চিঠি জালিয়াতির কারণে ২৪ ডিসেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত এজিএম ও ইজিএম’র মাধ্যমে আনা সব সিদ্ধান্তই স্থগিত হলো। ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে আহমেদ জোবায়েরের অপসারণকে চ্যালেঞ্জের ওপর শুনানিও পরবর্তীতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সময় টিভির বিনিয়োগকারী সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটির লাইসেন্স আহমেদ জোবায়েরের নামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০