বাংলা সংবাদ ডেস্ক
১৫ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সময় টিভির পরিচালক পদে ফের জোবায়ের

দেশের আলোচিত মিডিয়া প্রতিষ্ঠান ‘সময় মিডিয়া লিমিটেড’-এর মালিকানা ও ব্যবস্থাপনায় বড়সড় মোড় ঘুরল। উচ্চ আদালতের রায়ে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘বেআইনি’ ঘোষণা করে পুনরায় কর্তৃত্ব ফিরিয়ে দেয়া হয়েছে প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার আহমেদ জোবায়েরের হাতে।

 

বুধবার (১৪ মে) হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এক আদেশে জানান, আহমেদ জোবায়েরকে অপসারণ এবং বিকল্প পরিচালনা পর্ষদ গঠন ছিল সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অবৈধ। আদালত স্পষ্টভাবে বলেন, ‘কোনো অনুমোদন ছাড়া পরিচালকের পদে হস্তক্ষেপ করার এখতিয়ার কোম্পানির বর্তমান বোর্ডের ছিল না। গত বছরের ১ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর, দুই দফায় হাইকোর্টে মামলা ও এফিডেভিট দাখিল করেন আহমেদ জোবায়ের। তিনি অভিযোগ করেন, কোম্পানির অভ্যন্তরীণ জটিলতা ও ব্যক্তিস্বার্থে পরিচালকের পদ থেকে তাকে বেআইনিভাবে অপসারণ করা হয়। বিষয়টি আদালতের নজরে এলে তা আমলে নিয়ে আজ চূড়ান্ত আদেশ দেন বিচারপতি।

 

আদালতের রায়ে বাতিল হয়ে গেছে সময় মিডিয়ার বর্তমান নেতৃত্ব। এর ফলে চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, পরিচালক আবু-আম্মার মুহাম্মদ আবু সালেহ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন পর্ষদ আর বৈধ নয়।আদালতের আদেশে বলা হয়েছে, কোম্পানির যাবতীয় প্রশাসনিক, আর্থিক ও পরিচালনাগত সিদ্ধান্ত গ্রহণে এখন থেকে এককভাবে দায়িত্ব পালন করবেন আহমেদ জোবায়ের। তার অনুমতি বা আদালতের নতুন কোনো নির্দেশনা ছাড়া সময় মিডিয়ার পক্ষে কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০