৯ জানুয়ারী ২০২৩, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সবচেয়ে ক্ষতিকর’ গুপ্তচরকে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ ২০ বছর কারাভোগের পর জেল মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের গুপ্তচর এনা মন্তেস। ২০০১ সালে কিউবার হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ৬৫ বছর বয়সে গত শুক্রবার টেক্সাসের ফোর্ট ওয়ার্থের ফেডারেল কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় এনা মন্তেসকে।

এনা মন্তেস যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের বিশ্লেষক হিসেবে হয়ে কাজ করার সময় কিউবার গোয়েন্দাদের কাছে গোপনে তথ্য পাচার করতেন এনা। প্রায় দুই দশক তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগে থেকে কিউবার পক্ষে গুপ্তচরগিরি করেন।

স্কাই নিউজের খবরে বলা হয়, একজন গোয়েন্দা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কিউবান কর্তৃপক্ষের কাছে চার মার্কিন আন্ডারকভার এজেন্টের পরিচয় প্রকাশ করেছেন। এ ছাড়া অতি সংবেদনশীল গোপনীয় তথ্যও ফাঁস করেন।

২০০১ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এক বছর পর গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ড দেন আদালত।

তৎকালীন মার্কিন কর্মকর্তারা বলছেন, ১৯৭৯ থেকে ১৯৮৫ সালে মন্টেস বিচার বিভাগের ফ্রিডম ইনফরমেশন অফিসে কাজ করেন। সে সময় তিনি কিউবার গোয়েন্দা বিভাগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতে পারেন। তাদের ধারণা, মন্টেসকে এমন এক সংস্থায় কাজ করতেন, যেখান থেকে তিনি কিউবার জন্য অধিক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারবেন।

১৯৮৫ সালে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় যোগদান করেন। তখনো তাকে কিউবার সামরিক বাহিনীর ওপর একজন শীর্ষ বিশ্লেষক ধরা হতো। এমনকী তার কাজের জন্য তাকে পুরস্কৃতও করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১০

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১১

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১২

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৩

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১৪

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৭

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৮

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৯

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

২০