আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

দুই দিনব্যাপী নিবিড় যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

দলীয় সূত্রে জানা গেছে, টানা দুই দিনের বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় কমিটির সদস্যরা প্রার্থীদের চূড়ান্ত করেন। হাইকমান্ডের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয় এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন। প্রায় সাড়ে আটশ নারী নেত্রী এই প্রক্রিয়ায় অংশ নেন বলে জানা গেছে।

 

 

 

প্রকাশিত তালিকায় অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

 

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, বড়লেখা ও জুড়ীসহ জেলার মানুষের সহযোগিতা নিয়ে পিতার আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এদিকে, তার মনোনয়নের খবরে বড়লেখা ও জুড়ী উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

 

স্থানীয়দের মতে, বড়লেখার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্লেখ্য, সিলেট বিভাগ থেকে বিএনপির আরেক মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১০

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১১

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১২

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৩

আনন্দঘরে বিপুল আনন্দ

১৪

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৭

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৮

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৯

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

২০