১৫ ফেব্রুয়ারী ২০২৪, ৩:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে হিন্দু মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার মধ্যপ্রাচ্যের প্রথম ঐতিহ্যবাহী পাথরের তৈরি হিন্দু মন্দির উদ্বোধন করলেন। আর এর ফলে তিনি তাঁর পূন:নির্বাচনের প্রচারাভিযানকে আন্তর্জাতিক রূপ দিলেন এবং ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালালেন।

সংযুক্ত আরব আমিরাতে মোদির বহুল প্রচারিত সফরের মূল ঘটনা ছিল আবু ধাবি শহরের কিছুটা উত্তরে তাঁর এই হিন্দুমন্দির পরিদর্শন। এই সফরের সময়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে আলিঙ্গন করে তাঁকে ভাই বলে সম্বোধন করেন। তিনি দুবাই শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতাদের সামনেও বক্তব্য রাখেন।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের আসন্ন নির্বাচনে মোদি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হবেন বলে ব্যাপক ভাবে আশা করা হচ্ছে। তবে মোদি ও তার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নীতিমালাগুলো ভারতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত দেশটির সংখ্যালঘু মুসলিমদের মধ্যে যারা সাম্প্রতিক সময়ে হামলার শিকার হয়েছে তারা উদ্বিগ্ন।

আর সে কারণেই মুসলিম নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও উষ্ণ করার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে; সে কেবল ভারতের জ্বালানি নিরাপত্তা এবং সেখানে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়দের কারণেই নয় বরঞ্চ তার আন্তর্জাতিক অবস্থানের কারণেও।

আবু মুরেইখায় বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি। এই সংগঠনের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোদি মন্দিরটির সাতটি স্তম্ভ পেরিয়ে যান, যা কীনা সংযুক্ত আরব আমিরাতের সাতপুরুষ ধরে শেখ শাসনকে তুলে ধরে। নরেন্দ্র মোদি মন্দিরটির ভেতরেও দেখেন যেখানে বুধবার সকালে একজন পুরোহিত মূর্তিগুলোর প্রতি পুজো-অর্চনা করেন।

এই ঘটনাকে মিলনের উৎসব বলে বর্ণনা করা হয় । সেখানে সমবেত হাজার হাজার লোকের প্রতি মোদি হাত নেড়ে তাদের উপস্থিতিকে স্বাগত জানান।

বুধবার দিনে আরও আগের দিকে মোদি দুবাইয়ে আন্তর্জাতিক সরকার সম্মেলনে ভাষণ দেন। সম্মেলনটি আয়োজক ছিলেন সেই রাজ্য-শহরের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদআল মখতুম।

মোদি বলেন, “ কয়েক বছর ধরে ভারতের সরকারের উপর জনগণের আস্থা আরো শক্ত হয়েছে। আমাদের সরকারের ইচ্ছা এবং প্রতিশ্রুতির প্রতি জনগণের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে”। তিনি বলেন , “ বিশ্বের বন্ধু হিসেবেই ভারত এগিয়ে চলেছে”।

এই সফরের সময়ে মোদির ব্যক্তিগত অভিব্যক্তি যেমন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আলিঙ্গন করা, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করার লক্ষ্যই নির্দেশ করে। এই দেশটি ভারতের জ্বালানি শক্তির প্রয়োজন মেটায় এবং সেখানে প্রায় ৩৫ লক্ষ ভারতীয় বসবাস করেন। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০