১ অক্টোবর ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুর দেরিতে কথা বলা, করণীয়

কম বয়সী শিশুদের মধ্যে দেরিতে কথা বলার লক্ষণ সব সময় স্পষ্ট হয় না। এক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে তারা আরও সময় অপেক্ষা করতে বলতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়। অনেকেই ভাবেন, এরা বুঝি অটিজমে আক্রান্ত। ব্যাপারটি তেমন নাও হতে পারে। কথা দেরিতে বলার বহু কারণ আছে। তবে যদি মনে হয় যে আপনার
সন্তান কথা বলতে যথেষ্ট দেরি করছে তবে উপেক্ষা না করাই ভালো। প্রাথমিক ভাবে দেরিতে কথা বলা বিষয়ে দৃষ্টিপাত করতে হয় শিশুটির বয়স অনুযায়ী ধারাবাহিক বিকাশ হচ্ছে কি না তার দিকে। একটি শিশু যখন বড় হতে থাকে; তখন একটি নির্দিষ্ট বয়সে শেখা কিছু নির্দিষ্ট কাজই সে করবে, এটাই ধারণা করা হয়। যেমন তিন মাসের মধ্যে শিশুটির সামাজিক হাসি চলে আসবে, ঘাড় শক্ত হয়ে যাবে ইত্যাদি ।

স্পিচ থেরাপিতে সাহায্য

যদি আপনার বাচ্চা তার বয়স অনুযায়ী প্রয়োজনীয় কথা বলতে না পারে, তাহলে আপনাকে স্পিচ থেরাপিতে সাহায্য করতে হবে। স্পিচ থেরাপি দিয়ে তাদের ভাষা বিকাশে সহায়তা করতে পারে। শিশুর দেরিতে কথা বলার জন্য কিছু ব্যায়াম তাদের প্রতিদিনের কথায় আরও শব্দ শিখতে এবং ব্যবহার করতে অনুপ্রাণিত করতে পারে। শিশুর দেরিতে কথা বলার সমস্যা দূর করার জন্য কিছু টিপস রয়েছে। এগুলো শিশুকে দ্রুত কথা বলতে সাহায্য করবে।

আপনার মতো করে সন্তানের সঙ্গে কথা বলুন
শিশুর ভাষা বিকাশের জন্য তার সঙ্গে কথা বলা প্রয়োজন। তাই যখনই সুযোগ পান, তার সঙ্গে কথা বলুন। তাকে গল্প বলুন বা পড়ে শোনান। তাকে কোনো গল্প পড়ে শোনানোর সময় সে খেয়াল করে আপনি শব্দগুলো কীভাবে বলছেন। এভাবে তারা নতুন নতুন শব্দ শিখে বলতে শুরু করবে। ছোট গল্পসহ ছবির বই কিনে দিন যা আপনার সন্তানকে কৌতুহলী করবে। ঘুমের আগে তাদের গল্প পড়ে শোনান।

সামান্য দীর্ঘ বাক্যাংশ ব্যবহার করুন

আপনার নিজের কাজ বা কথা বর্ণনা করার পর, সন্তানের সারাদিনের কাজ সম্পর্কে জানতে চাইবেন। উদাহরণস্বরূপ, আপনি তাদের খেলনা, রঙ অথবা, চেয়ার, টেবিল, চামচ, বাটি ইত্যাদি তারা যে জিনিসগুলো ব্যবহার করছে সেগুলোর নাম বলতে বলুন। সব সময় সে যে বাক্যগুলো ব্যবহার করছে তার থেকে সামান্য দীর্ঘ বাক্যাংশ বা বাক্য ব্যবহার করতে বলবেন।

ইশারার সঙ্গে সংগতিপূর্ণ শব্দ ব্যাবহার করুন
শিশু যদি ইশারার সাহায্যে যোগাযোগ করতে চায়, তবে সেই ইশারার সঙ্গে সংগতিপূর্ণ এবং অর্থবোধক শব্দ যোগ করে তাকে কথা বলতে উৎসাহিত করুন। যেমন- শিশু বিদায় জানাতে হাত বাড়ালে আপনি বলুন ‘বাই বাই’ অথবা ‘টা টা’।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিশু মূল শব্দের আগে অনেক ক্ষেত্রে আগে প্রতীকী শব্দ ব্যবহার শুরু করে। তাই এ ক্ষেত্রে আপনিও প্রাথমিকভাবে প্রতীকী শব্দ ব্যবহারে বেশি গুরুত্ব দিন। যেমন- গাড়ি বোঝাতে পিপ্পিপ্। বেড়াল বোঝাতে মিঁউ মিঁউ ইত্যাদি।

সন্তানের জন্য গান করতে পারেন

শিশুর জন্য সহজ সাধারণ ছড়াগান গাইতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সন্তানের সঙ্গে গান করলে তা তাদের কথা বলার ক্ষমতা বাড়াতে পারে। মজার বিষয় হলো, মস্তিষ্কে গান গাওয়া এবং কথা বলার কেন্দ্রগুলো আলাদা। এমন উদাহরণ রয়েছে যেখানে একটি শিশু সম্পূর্ণ বাক্য গঠন করার অনেক আগেই একটি ছড়াগান গাইতে পারে।

একাধিক শব্দ ব্যাবহারে বিরত থাকুন

একসঙ্গে অনেক শব্দ শেখানোর চেষ্টা করবেন না, এতে শিশু কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কিছুটা দীর্ঘমেয়াদি চিকিৎসাব্যবস্থা। সঠিক সময়ে এই পদ্ধতির কৌশলগত প্রয়োগ হলে শিশু কথা এবং যোগাযোগের অন্যান্য মাধ্যমে উন্নতি করবেই।

প্রশংসা করুন

নতুন শব্দ শিখলে তাদের প্রশংসা করতে ভুলবেন না। মৌখিক ইতিবাচক শক্তিবৃদ্ধি তাদের ব্যক্তিত্ব গঠনে একটি দীর্ঘ পথ নিয়ে যেতে পারে

(ডা. রুহুল আমিন : সহকারী অধ্যাপক (শিশু বিভাগ), সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।) 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০