২ জুন ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখের নতুন রূপে উচ্ছ্বসিত ভক্তরা

ফ্যাশনের রাজপথে ইতিহাস গড়ে কিছুদিন আগেই মেট গালার নীল গালিচায় হেঁটেছিলেন বলিউডের কিং শাহরুখ খান। নিউইয়র্কের জমকালো সেই সন্ধ্যায় তার রাজকীয় উপস্থিতি যেন সময়কে থমকে দিয়েছিল। তবে এবারআরও বড় চমক নিয়ে এলেন কিং খান। এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের একেবারে ভিন্ন, নতুন ও অবাক করার মতো এক রূপ। আর সেই দৃশ্যেই এখন তোলপাড় পুরো নেটদুনিয়া।

 

 

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস, মাথায় বিনি। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার পুরো শরীরজুড়ে ভয়ংকর ট্যাটুর ডিজাইন। দেখে মনে হবে যেন কোনো রহস্যময় যোদ্ধা তিনি। হোটেলের লবিতে সাহসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সঙ্গে নিরাপত্তা বলয়ে তাকে ঘিরে রেখেছিল তার টিম। এই ট্যাটু ও দাড়ি-বাইসেপে ভরপুর লুক নিয়ে নেটিজেনদের প্রশ্ন, এটাই কি আসন্ন ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুতি? অনেকে তো বলেই ফেলেছেন, ‘এ লুকে বাদশাহ নয়, তিনি রীতিমতো রাজা।’

 

 

এখনই যেটুকু ঝলক দেখা গেছে, তাতেই শাহরুখের অনুরাগীরা তার নতুন রূপ দেখে বেশ উচ্ছ্বসিত। তাদের দাবি, নতুন ছবিতেই এই রূপে ফিরুন কিং খান। আর এর চেয়েও বড় খবর,এই ‘কিং’ ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালনায় রয়েছেন অ্যাকশন-স্পেশালিস্ট সিদ্ধার্থ আনন্দ। এ ছবিতে সুহানা ও শাহরুখ ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১০

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১১

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১২

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৫

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৬

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৭

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৮

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৯

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

২০