রফিকুল হাসান চৌধুরী তুহিন
২৫ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি ক্যাপ্টেনদের দূরদর্শী নেতৃত্বের ভূয়শী প্রশংসা করে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান চৌধুরী বলেছেন,মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতির জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনছেন।

 

তিনি আরো বলেন,শান্তিরক্ষীদের নিরাপত্তা,পেশা দারিত্ব,কার্যকারীতা নিশ্চিতকরনে তাদের অব্যাহত সহযোগিতা ও সহায়তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। এছাড়াও রাষ্ট্রদূত শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আত্ম উৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,এমন ত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

এসময় রাষ্ট্রদূত জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশের অবদান আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে সংশ্লিষ্ট সংঘ কতৃক দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার,হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে গত ১৫ এপ্রিল-২০২৬ইং আয়োজিত এক মধ্যান্থ ভোজে রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান এ কথা বলেন।

 

এতে উপস্থিত ছিলেন,জাতিসংঘ বিষয়ক আন্ডার সেক্রেটারী জেনারেল জ্যা পিয়ের লাক্রোয়া,অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে,অফিস অব মিলিটারী এফয়ার্স ভারপ্রাপ্ত মিলিটারী এডভাইজার ল্যাফটেনেন্ট জেনারেল শেরিল পিয়ার্স সহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার,জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তা ও কুটনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মিশনের ডিফেন্স অটাশে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাব্বানী। রাষ্ট্রদূত সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রহস্যজনকভাবে নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

১০

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

১১

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

১২

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

১৩

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

১৫

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১৬

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

১৭

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

১৮

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

১৯

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

২০