বাংলা সংবাদ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

ডেট্রয়েট পাবলিক স্কুলস কমিউনিটি ডিস্ট্রিক্টের ভবনগুলোতে প্রবেশকারী অভিভাবক দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে নতুন ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা অনেকটা বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়ার মতো। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, ওয়াক-থ্রু স্ক্যানার, ব্যাগ তল্লাশি এবং পরিচয় যাচাইয়ের মাধ্যমে এখন স্কুলে প্রবেশ করতে হচ্ছে দর্শনার্থীদের।

 

গত ১৬ এপ্রিল ডেট্রয়েটের মাঙ্গার এলিমেন্টারি-মিডল স্কুলে এই নতুন নিরাপত্তা প্রক্রিয়ার একটি প্রদর্শনীতে দেখা যায়, প্রধান প্রবেশপথে একটি অনুভূমিক আইপ্যাডসদৃশ যন্ত্র স্থাপন করা হয়েছে। স্কুলে প্রবেশ করতে আসা প্রত্যেক দর্শনার্থীকে একটি বৈধ পরিচয়পত্র, যেমন ড্রাইভিং লাইসেন্স, প্রদর্শন করতে হয়। এরপর সেই পরিচয়পত্রটি যন্ত্রের মাধ্যমে স্ক্যান করা হয় এবং দর্শনার্থীর মুখের ছবিও নেওয়া হয়। দুটি তথ্য মিলিয়ে যাচাই সম্পন্ন হলে সেই ব্যক্তির তথ্য ভবিষ্যতের পরিদর্শনের জন্য স্কুলের সিস্টেমে সংরক্ষণ করা হয়।

 

এই ব্যবস্থা ‘ভিজিটর অ্যাওয়্যার’ নামের একটি নতুন ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার সিস্টেমের অংশ, যা ইতোমধ্যে ডেট্রয়েট পাবলিক স্কুলস কমিউনিটি ডিস্ট্রিক্টের সব স্কুলে চালু করা হয়েছে। প্রযুক্তিটি দর্শনার্থীদের স্কুলে প্রবেশের আগে তাদের পরিচয় যাচাই করে এবং কোনো ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হলে তাকে ভবনে প্রবেশের অনুমতি না-ও দেওয়া হতে পারে। মাঙ্গার এলিমেন্টারি-মিডল স্কুলের অধ্যক্ষ ডনেল বুরোস জানান, চলতি শিক্ষাবর্ষের শুরুতে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সফটওয়্যারটি নিরাপত্তা জোরদারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তার ভাষায়, এটি দর্শনার্থীদের প্রচলিত সাইন-ইন শিটের তুলনায় অনেক বেশি সুরক্ষিত ও নিরাপদ।

 

তবে স্কুলগুলোতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচকদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। কেউ কেউ গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন, আবার অনেকে ভুল শনাক্তকরণের ঝুঁকির কথা তুলে ধরেছেন। তাদের মতে, নির্দোষ ব্যক্তিও ভুলভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হতে পারেন। এছাড়া কিছু সমালোচকের মতে, এ ধরনের প্রযুক্তি একটি ভীতিকর পরিবেশ তৈরি করতে পারে, যা অভিভাবকদের মধ্যে অনীহা সৃষ্টি করে সন্তানদের স্কুলে পাঠানো নিরুৎসাহিত করতে পারে।

 

ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞান, প্রযুক্তি ও জননীতি প্রোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মলি ক্লেইনম্যান বলেন, এই সিস্টেমগুলো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই শিক্ষার্থীদের নিরাপত্তা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করার চেষ্টা করছে। প্রযুক্তিটির মূল সংস্থা সিঙ্গেলওয়্যারের তথ্যমতে, ডেট্রয়েট মিশিগানের ১২টি স্কুল জেলার মধ্যে একটি, যেখানে ‘ভিজিটর অ্যাওয়ার’ ব্যবহৃত হচ্ছে। এছাড়া ব্লুমফিল্ড হিলস স্কুলও গত মাসে তাদের জেলায় এই সিস্টেম চালু করেছে। ডেট্রয়েট স্কুল ডিস্ট্রিক্ট এবং ব্লুমফিল্ড হিলস স্কুলস—উভয় কর্তৃপক্ষই জানিয়েছে, এই ব্যবস্থা ভবনগুলোতে দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজতর করে এবং শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

 

স্কুল কর্মকর্তাদের মতে, সফটওয়্যারটি এর নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার করা হয় না; এর মূল লক্ষ্য হলো দর্শনার্থীর পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যে তিনি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি কি না। ডেট্রয়েট স্কুল ডিস্ট্রিক্টের প্রযুক্তি অবকাঠামো বিষয়ক পরিচালক জো হিলিয়ার্ড বলেন, মানুষ তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রেই নিয়মিতভাবে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত। তার মতে, স্কুলের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। তিনি বলেন, কেউ যদি কোনো কনসার্টে যান কিংবা মদের দোকানে প্রবেশ করেন, সেখানে প্রথমেই পরিচয়পত্র পরীক্ষা করা হয়, মুখের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং নিশ্চিত হওয়া হয়—তিনি প্রকৃতপক্ষে সেই ব্যক্তি কি না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০