২১ সেপ্টেম্বর ২০২২, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় সাংবাদিক জয়ন্ত সরকারের মৃত্যুতে উদীচী’র শোকসভা

সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখা উদীচী শিল্পী গোষ্ঠী’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার সরকারের অকাল মৃত্যুতে শাল্লায় শোকসভা পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উদীচী’র অস্থায়ী কার্যালয়ের সামনে শাল্লা শাখার আয়োজনে এ শোকসভা পালন করা হয়।

উদীচী’র শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শাল্লা শাখা উদীচী’র সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার, উদীচী’র কার্যকরী সদস্য আশীষ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে আমরা একজন উদীচী’র মানবিক তরুণকর্মী হারালাম। করোনাকালীন কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। পাশাপাশি তিনি ছিলেন সংস্কৃতিপ্রিয়। বিশেষ করে অপ্রচারিত ধামাইল গানের প্রচার ও প্রসারে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ধামাইল গানকে একটি উৎসবে রূপ দিয়ে । উদীচী তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। এরপূর্বে সাংবাদিক জয়ন্ত কুমার সরকারের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করেন সংগঠের নেতৃবৃন্দ।উল্লেখ্য, গত ১৯সেপ্টেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিরাই স্বাস্থ্য কমল্পেক্সে মৃত্যুবরণ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আয়াত দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

১

মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা

২

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড জালিয়াতি, যুক্তরাষ্ট্রে ৬ জনের বিরুদ্ধে মামলা

৩

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

৪

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

৫

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

৬

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

৭

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

৮

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

৯

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

১০

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

১২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

২০