বাংলা সংবাদ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেসের বাতাসে পোড়া গন্ধ, হাহাকার

নিজেদের ইতিহাসের ‘সবচেয়ে’ ভয়াবহ অগ্নিদুর্যোগে ওলটপালট হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস। গত সপ্তাহ থেকে যেন শহরটির সহ্যশক্তির পরীক্ষা নিচ্ছে ভয়াবহ দাবানল। প্রচণ্ড শরতের খরা ও ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী সান্তা আনা বাতাস শুকনো পাহাড়গুলোকে পরিণত করেছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন। পুড়েছে ৪০ হাজার একরজুড়ে ছড়িয়ে থাকা ১২ হাজারের বেশি বাড়ি। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত ৭৪ হাজার মানুষ।

 

দীর্ঘদিন ধরে ধনী ও বিখ্যাতদের আবাসস্থল লস অ্যাঞ্জেলেস সিটির পশ্চিমের প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবুতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দাবানল। তবে শহরটির তুলনামূলক সাশ্রয়ী এলাকা আলতাডেনা ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশি। শহরের এই অংশে দাবানল এতই দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পাননি দমকলকর্মীরা। সক্রিয় দাবানলের মাঝে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল হাজার হাজার মানুষ।

 

সব পুড়িয়ে দাবানল সরে যাওয়ার পর অনেকেই এখন আসছেন নিজ বাড়ির খোঁজে। তবে সেখানে শুধু পোড়া কয়লার ধ্বংসাবশেষ ছাড়া কিছুই মিলছে না অধিকাংশেরই। অনেকেই আবার পোড়া কাঠ, কংক্রিটের ভিড়ে খুঁজে ফিরছেন প্রিয় স্মৃতিচিহ্ন। তবে নিরাশ হয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। দাবানলের কবলে পড়া শহরটির ভগ্নাবশেষে এখন শুধুই কান্না আর হাহাকার। এদিকে ক্যালিফোর্নিয়াজুড়ে বইতে থাকা শুষ্ক বাতাসের গতিবেগ ধীরে ধীরে কমছে। বাতাস কমতে থাকায় দাবানল নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছেন দমকলকর্মীরা। তবে আবার বাতাস বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।পরবর্তী সপ্তাহের শুরুর দিকে সান্তা আনা বাতাসের এমন বৃদ্ধির আশঙ্কায় দাবানলও বাড়তে পারে।

 

এদিকে দাবানল বাড়ার আশঙ্কায় আরও প্রায় এক লাখ মানুষকে প্রয়োজনে তাদের এলাকা খালি করে দেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

 

সুত্রঃ সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১০

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১১

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১২

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১৩

লাল পলাশের দেশ

১৪

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৫

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৬

গেইম

১৭

আত্মার ঠিকানা

১৮

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৯

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

২০