নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফরে গেলে তাঁর সঙ্গে বৈঠকের পর কিম এ কথা বলেন।

 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছে গোলাবারুদ বিক্রির জন্য নগদ অর্থসংকটে পড়া উত্তর কোরিয়াকে অভিযুক্ত করছে পশ্চিমা দেশগুলো। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুন মাসে পিয়ংইয়ং সফর করেছেন। ওই সময় তিনি কিমের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। গত মে মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব করা হয়।

 

উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা যায়, সফর শেষে কিম ও শোইগু আলিঙ্গন করছেন। উত্তর কোরিয়ার নেতা এ সময় পুতিনের সুস্বাস্থ্য ও কাজে সফলতা কামনা করেন। দুই নেতা তাঁদের বৈঠক গঠনমূলক হয়েছে বলে দাবি করেন।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে গভীর করা এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।কিম বলেন, গত জুন মাসে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া সরকার রাশিয়ার সঙ্গে সাহায্য ও সহযোগিতা আরও বাড়াবে।

 

কোরীয় উপদ্বীপের পূর্ব জলসীমায় একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুই দিন পর তাদের সর্বশেষ বৈঠক হয়। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া এসব পরীক্ষা চালাচ্ছে সম্ভবত ক্ষেপণাস্ত্র রাশিয়ায় রপ্তানির জন্য। এর আগে গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম প্রথমবারের মতো তাঁদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি স্থাপনা দেখান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০