১০ ফেব্রুয়ারী ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় খারকিভে অন্তত ৭ জন নিহত

ইউক্রেন বলেছে, রাশিয়ার ড্রোন হামলায় খারকিভ শহরে ৩ জন শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আর, হামলার কারণে ছড়িয়ে পড়া আগুনে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ এক টেলিগ্রাম পোষ্টে লিখেছেন, ড্রোনের আঘাতে খারখিভ শহরের নেমিশলিয়ানস্কি এলাকার বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।

রুশ হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলায় আগুন ধরে গেলে, অন্তত ১৪টি বাড়ি পুড়ে যায়।সরকারি টেলিভিশন সাসপিলনের সংবাদদাতারা শহরের উপর এই আগুনের আভা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোঁড়া ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি ভূপাতিত করেছে।

খারকিভের পূর্বাঞ্চলীয় শহর ভেলিকি বুরলুকের শীর্ষ সামরিক কর্মকর্তা ভিক্টর তেরেশেনকো সাসপিলনেকে জানিয়েছেন যে ড্রোন হামলায় একটি হাসপাতাল ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে শহরের একটি হাসপাতালে হামলার আশঙ্কা করছিলেন কর্মকর্তারা। এই আশঙ্কার কারণে, কয়েক ডজন রোগীকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

আঞ্চলিক গভর্নর আরো জানিয়েছেন, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে ড্রোন হামলায় আরো একজন আহত হয়েছেন। দিনের শুরুর দিকে, রাশিয়া সীমান্তবর্তী সুমি অঞ্চলের একটি গ্রামে গোলাবর্ষণে আরো ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, শুক্রবার ইউক্রেনকে নতুন সহায়তা অনুমোদনের বিষয়ে বিলম্বের কারণে রিপাবলিকান আইনপ্রণেতাদের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে, সেনেটরদের কাছে ভয়েস অফ আমেরিকার ইউক্রেনীয় সার্ভিস জানতে চেয়েছে, ইউক্রেন বিলটি পাস হওয়ার কোন সুযোগ রয়েছে কিনা।

ডেমোক্র্যাট সেনেটর ও ফরেন রিলেশন্স কমিটির সদস্য ক্রিস মারফি বলেন, “এটা রিপাবলিকানদের বিষয়। স্পষ্টতই, ডেমোক্র্যাটরা যে কোনো উপায়ে বা আকারে ইউক্রেনকে সহায়তা করতে প্রস্তুত।” তবে, রিপাবলিকানরা ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে রয়েছেন বলে জানান তিনি।

রিপাবলিকান সেনেটর রজার মার্শাল ভয়েস অফ আমেরিকাকে বলেন, তারা প্রথমে তাদের সীমান্ত সুরক্ষার দিকে নজর দিতে চান।

এদিকে, শুক্রবার রাতের ভিডিও ভাষণে, জেলেন্সকি যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ওয়াশিংটনের সহায়তার প্রশংসা করেন। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০