১০ অক্টোবর ২০২৩, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় অধ্যয়নের সুযোগ নিয়ে ঢাকার রাশিয়ান হাউসে সেমিনার অনুষ্ঠিত

রাশিয়ান ফেডারেশন সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি প্রাপ্তির সম্ভাবনা সহ ২০২৪-২০২৫শিক্ষাবর্ষে রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে একটি শিক্ষামূলক সেমিনারের আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা (RHD)।
রাশিয়ান শিক্ষা ব্যবস্থার হালনাগাদ তথ্য এবং অনলাইন প্ল্যাটফর্ম https://education-in-russia.com-এ প্রার্থীদের আবেদন প্রক্রিয়া এবং নথি জমা দেওয়ার বিশদ বিবরণ দেন ঢাকায় রাশিয়ান হাউসের ডিরেক্টর মি. পাভেল দভয়চেনকভ। তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা রাশিয়ায় বৃত্তির জন্য মনোনীত যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে ।

রাশিয়ান প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা এবং পেশাগত সম্ভাবনার বিষয়ে পাভেল বলেন, তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি সেবা, বেসরকারি কোম্পানি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চ পদে অধিষ্ঠিত । তিনি স্মরণ করিয়ে দেন যে গত শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪-এ ১১০ টি বৃত্তি বরাদ্দ করা হয়েছিল। রাশিয়ায় উচ্চশিক্ষায় বাঙালি নাগরিকদের ব্যাপক আগ্রহের কারণে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তির সংখ্যা বেড়ে ১২৪ হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকায় রুশ হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষক মিসেস ইয়াসমিন সুলতানা। তিনি সকলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে চাকরির সুযোগ রয়েছে। এছাড়া তিনি রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী সকলকে ঢাকার রাশিয়ান হাউসে আগাম রুশ ভাষা শেখার পরামর্শ দেন।

সেমিনার শেষে ভিডিও কনফারেন্স যোগদান করেন রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (পিএফইউআর) পিএইচ.ডি. ছাত্র ও বাংলা প্রেসক্লাবের সভাপতি জনাব বারেক কায়সার এবং ড. মাহমুদুল হাসান, এমডি (অনকোসার্জারি), এন. এন.ব্লোখিন এর নামানুসারে ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অফ অনকোলজি। তারা সেমিনারে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং আধুনিক রাশিয়ান শিক্ষা ব্যবস্থা এবং তাদের রাশিয়ায় অধ্যয়নের বর্তমান বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ রাশিয়ান জনগণের বর্তমান জীবনধারা সম্পর্কে অবহিত করেন। তারা কম খরচে বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পেতে রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ান সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তির জন্য আবেদন করার উপদেশ দেন। শিক্ষা বিভাগ থেকে সেমিনারে আগত শিক্ষার্থীদের প্রত্যাশিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০