৩১ জুলাই ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের প্রথমার্ধেই শুল্ক আয়ে রেকর্ড

২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ২০২৪ সালের পুরো বছরের চেয়েও বেশি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য সংকলিত করে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

 

গত ২৯ জুলাই প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুন মাসের শেষ পর্যন্ত শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে, যেখানে ২০২৪ সালের পুরো বছরে এই পরিমাণ ছিল ৭৯ বিলিয়ন ডলার। হোয়াইট হাউসে ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্তবাণিজ্যভিত্তিক অর্থনৈতিক নীতি বাতিল করে দেন এবং বাণিজ্যিক অংশীদারদের ওপর ও ইস্পাতের মতো নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র একাধিক দেশের সঙ্গে এমন চুক্তিতে পৌঁছয়, যার আওতায় আগের চেয়ে অনেক বেশি শুল্ক হার কার্যকর হবে। যদিও ট্রাম্প যেসব সর্বোচ্চ হারের হুমকি দিয়েছিলেন, তার চেয়ে তুলনামূলকভাবে তা কম। এর আগে সর্বোচ্চ শুল্ক রাজস্ব আদায় হয়েছিল ২০২২ সালে—৯৮ বিলিয়ন ডলার। এবার শুধু জুন মাসেই যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে ২৬.৬ বিলিয়ন ডলার রাজস্ব আদায় হয়েছে, যা জানুয়ারির তুলনায় প্রায় চার গুণ বেশি।

 

 

এদিকে ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, বিশ্বজুড়ে তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন, তা যুক্তরাষ্ট্রকে আবার ‘মহান ও ধনী’ করে তুলছে। কারণ, ১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগমুহূর্তে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে উদগ্রীব হয়ে পড়েছে। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লিখেছেন, “এক বছর আগে যুক্তরাষ্ট্র ছিল মৃতপ্রায় দেশ, এখন এটি পৃথিবীর সবচেয়ে ‘হটেস্ট’ দেশ।”
চুক্তিগুলো ও কপার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে।

 

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রসহ প্রায় ৮০টি দেশের জন্য ১১ থেকে ৫০ শতাংশ শুল্কহার কার্যকর হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০