১৭ অক্টোবর ২০২৩, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে স্থুলকায় মানুষের সংখ্যা বেড়ে চলেছে

যুক্তরাষ্ট্রে সবচেয়ে স্থুলকায় মানুষের বসবাস ওয়েস্ট ভার্জিনিয়া (৪১ শতাংশ), লুইজিয়ানা (৪০.১ শতাংশ) ও ওকলাহোমা (৪০ শতাংশ)-তে। এই প্রদেশগুলিতে সবচেয়ে বেশি প্রাপ্তবয়স্ক থাকেন যাঁদের ‘বডি মাস ইন্ডেক্স’ বা বিএমআই ৪০ শতাংশ বা তার বেশি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এমনটাই জানিয়েছে।

স্বাস্থ্য-সংক্রান্ত দাতব্য সংগঠন রবার্ট উড জনসন ফাউন্ডেশনের জেমি বাসেল বলেন, “সিডিসি-র সাম্প্রতিক তথ্য ভয়ানক।” তিনি আরও বলেন, “বাইশটি প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলত্বের হার ছিল ৩৫ শতাংশ বা তার বেশি। এক দশক আগের দিকে যখন আমরা তাকাই, কোনও প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলত্বের হার ৩৫ শতাংশ বা তার বেশি ছিল না। তাই হ্যাঁ, সংখ্যার দিকে তাকালে স্পষ্টতই বোঝা যায়, এটা ঠিক দিকে এগোচ্ছে না।”

ওয়েস্ট ভার্জিনিয়া, লুইজিয়ানা ও ওকলাহোমার পাশাপাশি যে-বাইশটি প্রদেশে স্থুলত্বের হার ৩৫ শতাংশ বা তার বেশি সেগুলি হল অ্যালাবামা, আরকানসা, ডেলাওয়্যার, জর্জিয়া, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, কেন্টাকি, মিসিসিপি, মিশৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহাইয়ো, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিন।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণে স্থুলত্বের প্রকোপ সবচেয়ে বেশি। তারপরেই রয়েছে উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চল। কৃষ্ণকায়, হিস্পানিক, আদিবাসী আমেরিকান ও আলাস্কার মূলনিবাসীদের মধ্যে স্থুলত্বের হার তুলনামূলকভাবে বেশি।

যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশেই স্থুলত্বের হার অন্তত ২০ শতাংশ ছিল। স্থুলতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য বাড়তি সাহায্যের বিষয়কে “জরুরি অগ্রাধিকার” বলে অভিহিত করেছে সিডিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০