বাংলা সংবাদ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় খাবার সময় ট্রাম্পের মন্ত্রীর ব্যাগ চুরির ঘটনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় গত রোববার নৈশভোজে গিয়েছিলেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে খাওয়াদাওয়া করার সময় তাঁর ব্যাগটি চুরি হয়ে যায়। গতকাল সোমবার ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাগে তিন হাজার ডলার ও কিছু জিনিসপত্র ছিল।

 

গতকাল হোয়াইট হাউসে ইস্টার এগ রোল অনুষ্ঠানে নোয়েমের কাছে ওই চুরির ঘটনা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এ সময় তিনি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, বিষয়টির এখনো সুরাহা হয়নি। নোয়েমের নিরাপত্তার দায়িত্বে আছে সিকিউরিটি সার্ভিস। তারা ক্যাপিটাল বার্গার নামের ওই রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। এতে দেখা গেছে, মুখে মাস্ক পরা অজ্ঞাত এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁর ব্যাগ চুরি করছেন এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থার এক সূত্রের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছে।

 

ওই চুরির ঘটনায় নোয়েমের ওষুধপথ্য, বাসার চাবি, পাসপোর্ট, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিশেষ ব্যাজ, মেকআপ ব্যাগ, ব্ল্যাংক চেক, প্রায় তিন হাজার ডলার এবং তাঁর গাড়িচালকের লাইসেন্স খোয়া গেছে। ওই সূত্র আরও বলেছে, নোয়েমের আর্থিক হিসাবগুলো থেকে কোনো ধরনের লেনদেনের চেষ্টা হচ্ছে কি না, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।

 

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বলেন, নোয়েমের সন্তান, নাতি–নাতনিরাসহ পুরো পরিবারই শহরটিতে অবস্থান করছিল। পরিবারের সদস্যদের খাওয়ানো, ইস্টার সানডে উপলক্ষে তাঁদের উপহার দেওয়াসহ বিভিন্ন কাজে খরচ করার জন্য তিনি নগদ অর্থ সঙ্গে রেখেছিলেন। মন্ত্রিপরিষদের এক কর্মকর্তার এত কাছাকাছি পৌঁছানো এবং তাঁর জিনিসপত্র চুরি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, এ ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল।

 

আইনপ্রয়োগ–বিষয়ক বিশ্লেষক ও সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা জোনাথন ওয়াকরো মনে করেন, সিক্রেট সার্ভিস, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং সহযোগী আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর উচিত এ নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটি নিয়ে অবিলম্বে এবং আরও বেশি করে পর্যালোচনা করা। এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা সিক্রেট সার্ভিসের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তিনি।

 

সূত্র: সিএনএন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০