বাংলা সংবাদ ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক পাচারে অভিযুক্ত এবার ভারতীয় কোম্পানি

ভারতের একটি রাসায়নিক কোম্পানি এবং এর তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন বিচার বিভাগ জানায় ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয়। অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)।

 

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, বসুধা ফার্মা তাদের ওয়েবসাইটে এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। এরপর, ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তারা এই রাসায়নিক পাচারের ষড়যন্ত্র করেছে। ২০২৪ সালের মার্চ ও আগস্টে অভিযুক্তরা একজন গোপন তদন্তকারীর কাছে ২৫ কেজি ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রি করেন। এরপর, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অভিযুক্তরা ওই গোপন তদন্তকারীর সঙ্গে ৪ মেট্রিক টন রাসায়নিক পাচারের পরিকল্পনা করেন। এর মধ্যে ২ টন মেক্সিকো এবং ২ টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার।

 

এই অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং কোম্পানিকে ৫ লাখ ডলার জরিমানা করা হতে পারে। গত ২০ মার্চ সকালে নিউইয়র্ক সিটিতে পার্কার ও মানথেনাকে গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। তদন্ত পরিচালনা করছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ), হোমল্যান্ড সিকিউরিটি, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা এবং স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। ফেন্টানিল হলো যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে প্রাণঘাতী মাদক। এর কারণেই ২০২২ সালে এক বছরে ৫২ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।

 

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন এই মাদকের কাঁচামাল সরবরাহ করে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র ভারতকে চীনের সমানভাবে দায়ী করেছে। এই ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে।এরপর এই মাদকের কাঁচামাল যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে ‘রাষ্ট্রীয়ভাবে’ চীন ও ভারত জড়িত বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) এই প্রতিবেদন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।

 

সুত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০