
যুক্তরাষ্ট্রে মসজিদে নামাজ আদায়ের সময় একজন ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) নিউ জার্সির ওমর মসজিদে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যমগুলোতের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিউ জার্সির ওমর মসজিদে ফজরের নামাজের জামাতের সময় হামলার ঘটনাটি ঘটে। একটি ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে নামাজের সময় হাঁটু গেড়ে বসতে দেখা যায়। পরে আকস্মিকভাবে ছুরি বের করে ইমামকে দু’বার আঘাত করেন তিনি। এতে মসজিদের ইমাম সাইয়েদ এলনাকিব গুরুতর জখম হয়েছেন। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সেরিফ জোরবা (৩২) নামের সন্দেহভাজন ওই হামলাকারীকে আটক করে পুলিশে দেয় মুসল্লিরা। তিনি তুরস্কের ইস্তাম্বুলের বাসিন্দা। আদালতে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তবে সোমবার আদালতে তোলা হলে অভিযোগ অস্বীকার করেন জোরবা। তাকে বর্তমানে নিউ জার্সির একটি কারাগারে আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করা হতে পারে।
মন্তব্য করুন