বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কংগ্রেসে উত্থাপিত ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামের একটি বিলে বর্তমান ঘণ্টাপ্রতি ৭.২৫ ডলারের ন্যূনতম মজুরি ধাপে ধাপে ২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০০৯ সালের পর ফেডারেল ন্যূনতম মজুরিতে কোনো পরিবর্তন না হওয়ায় প্রস্তাবিত বিলটি নতুন করে মজুরি সংস্কারের আলোচনাকে সামনে এনেছে।

 

বিলটি ২৮ এপ্রিল প্রতিনিধি পরিষদে উত্থাপনের পর ২৫ জুন সিনেটেও উপস্থাপন করা হয়। সিনেটের উদ্যোগটির নেতৃত্বে রয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। আর প্রতিনিধি পরিষদে বিলটির প্রধান উদ্যোক্তা কংগ্রেসওম্যান ডেলিয়া রামিরেজ। বর্তমানে বিলটি দুই কক্ষের সংশ্লিষ্ট কমিটিতে রয়েছে।

 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ন্যূনতম মজুরি কয়েক ধাপে বাড়িয়ে ঘণ্টায় ২৫ ডলারে নেওয়া হবে। প্রতিনিধি পরিষদের সংস্করণে বড় এবং বেশি মুনাফা করা প্রতিষ্ঠানগুলোর জন্য ২০৩১ সালের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রস্তাব রয়েছে। ছোট ব্যবসাগুলোকে মজুরি সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দিয়ে ২০৩৮ সাল পর্যন্ত সময় দেওয়ার কথা বলা হয়েছে। তবে সিনেটের সংস্করণে সময়সীমায় কিছুটা ভিন্নতা রয়েছে। সেখানে বড় কোম্পানিগুলোর জন্য ২০৩২ সাল এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ২০৩৯ সাল পর্যন্ত সময় রাখার প্রস্তাব করা হয়েছে।

 

বিলটি শুধু ন্যূনতম মজুরি বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে জাতীয় মধ্যম ঘণ্টাপ্রতি মজুরির দুই-তৃতীয়াংশের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেডারেল ন্যূনতম মজুরি নিয়মিতভাবে সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে এতে। একই সঙ্গে টিপসের ওপর নির্ভরশীল কর্মী, তরুণ কর্মী এবং প্রতিবন্ধী কর্মীদের ক্ষেত্রে চালু থাকা কিছু কম মজুরির ব্যবস্থা পর্যায়ক্রমে বিলুপ্ত করার প্রস্তাব রয়েছে।

 

তবে প্রস্তাবটি এখনো আইন হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে। কংগ্রেসের দুই কক্ষের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এটি কার্যকর হওয়ার সুযোগ নেই। ফলে ২৫ ডলারের ন্যূনতম মজুরি বাস্তবে চালু হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

 

বিলটির সমর্থকেরা মনে করছেন, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের আয় বাড়ানো প্রয়োজন। অন্যদিকে ব্যবসায়িক মহলে একসঙ্গে এত বড় ধরনের ফেডারেল মজুরি বৃদ্ধির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে প্রস্তাবটি ঘিরে যুক্তরাষ্ট্রে মজুরি, শ্রমবাজার ও ব্যবসার ওপর এর প্রভাব নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১০

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১১

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১২

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৩

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

১৪

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

১৫

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

১৬

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

১৭

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১৮

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১৯

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

২০