১৮ নভেম্বর ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য সহায়তা করবে তারেক রহমানকে দেশে ফিরাতে

যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার (১৭ নভেম্বর)  অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। এ সময় দলগুলোর মধ্যে সমঝোতার কথাও বলেন তিনি। এছাড়া, পাচার হওয়া টাকা ফেরাতে যুক্তরাজ্য সহায়তা করবে বলেও জানান তিনি।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে যেতে পারেন।তিনি আরও বলেন, সংস্কার শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এ সময় নির্বাচন নিয়ে বৃটিশ সরকারের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

 

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম  যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফর করলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসনে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০