২ নভেম্বর ২০২২, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান স্টেট যুবলীগের সম্মাননা প্রদান

মিশিগান স্টেট যুবলীগ
মিশিগান স্টেট যুবলীগের সম্মাননা প্রদান

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য হ্যামট্রামিক শহরের মদিনা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে তের সাংবাদিক ও দুই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকে মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মিশিগান স্টেট যুবলীগ এর সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় এবং সভাপতি জাহেদ মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর শাফী এলিম।

প্রধান অতিথিঃ মঞ্জুর শাফী এলিম
প্রধান বক্তাঃ শাহিদুর রহমান চৌধুরী জাবেদ

 

 

 

 

 

 

 

 

 

বিশেষ অতিথিঃ আব্দুস শাকুর খাঁন মাখন

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর শাফী এলিম বলেন- সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সচেতনতা যেমন জরুরি তেমনি সাংবাদিকদের থাকতে হবে নিরপেক্ষ পাশাপাশি তাদের হতে হবে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত।

সাংবাদিকতা পেশার মৌলিক নীতিগুলো সঠিকভাবে অনুধাবন করে পক্ষপাতমূলক অবস্থান থেকে সরে এসে গঠনমূলক সমালোচনায় মনোনিবেশ করা প্রয়োজন। হলুদ সাংবাদিকতা পরিহার করে সুসাংবাদিকতার মধ্যদিয়ে প্রবাসে কমিউনিটির ন্যায্য অধিকার আদায়ে সাংবাদিকেরাই পারে বলিষ্ট ভূমিকা রাখতে।

প্রবাসী সাংবাদিকেরা যেভাবে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটির জন্য কাজ করে তা সত্যি প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, মিশিগান স্টেট যুবলীগের দেওয়া সম্মাননার ভিতর দিয়ে তাদের কাজ আরও গতিশীল হবে। বাংলাদেশের চলমান বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তিনি বলেন, বর্তমানে এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে আসলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

তবে আমাদের জ্বালানির ঘাটতি রয়েছে। বিদ্যুতের কাঁচামালের জন্য আমরা আমদানি নির্ভরশীল। দীর্ঘমেয়াদি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ফলে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধির জন্য দাম বেড়েছে।

বিশেষ অতিথি ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য ও মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ‌।

সম্মাননা প্রাপ্ত গণমাধ্যমকর্মীরা হলেন, মানবজমিনের হেলাল উদ্দিন রানা, বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, আরটিভির কামরুজ্জামান হেলাল, সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, উত্তর-পূর্বের জুয়েল খান, শুভ প্রতিদিনের ফয়সল আহমেদ মুন্না, ভয়েজ অব মিশিগানের শফিক রহমান, নিউজ জি২৪ এর সৈয়দ আসাদুজ্জামান সুহান এবং মানবকণ্ঠের সাহেল আহমদ।

এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, নাজেল হুদা, রাব্বী আলম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর শাফী এলিম, সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ এবং মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখনকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এমডি রাব্বি আলম, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ বাদল, আব্দুল বাছিত, সাবুল হোসেন, মিশিগান স্টেট যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া

সভাপতিঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন
সঞ্চালনায়ঃ শেখ বদরুদ্দোজা জুনেদ
বক্তব্য রাখছেনঃ রুম্মান আহমদ চৌধুরী ইভান

 

 

 

 

 

 

 

 

এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজেল হুদা। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্যে রাখেন হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, কামরুজ্জামান হেলাল, রফিকুল হাসান তুহিন, ও তোফায়েল রেজা সোহেল।

আরও পড়ুনঃ জালালাবাদ সোসাইটির অভিষেক অনুষ্ঠিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০