১ জানুয়ারী ২০২৪, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ১ম বার্ষিক ইনডোর মিনি সকার টুর্নামেন্ট সম্পন্ন : চ্যাম্পিয়ন লায়ন্স এফসি

 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-এর আয়োজিত ১ম বার্ষিক ইনডোর মিনি সকার টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে। এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে লায়ন্স এফসি। প্রথমবারের মতো এই আয়োজন স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহের জন্ম দিয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) মিশিগান ইউনাইটেড ও লায়ন্স এফসি’র মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডা-হাড্ডি এই লড়াইয়ে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে লায়ন্স এফসি। খেলা পরিচালনা করে মুহাম্মদ জামান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-এ সভাপতি শেখর দেব জয়। এ সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ জামান, মিজনুর মিয়া, জুনেদুল সিদ্দিক, মুতাকাব্বির হোসেন প্রমুখ।

আয়োজক শেখর দেব জয় বাংলা সংবাদকে বলেন, এবারই প্রথম ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। মোট ১৪টি দল এতে অংশ নেয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। তিনি জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতেই আমাদের এই আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে ইনডোর মিনি সকার টুর্নামেন্টের আয়োজন করার ইচ্ছা আছে বলে জানালেন এই ক্রীড়া সংগঠক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১১

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১২

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৩

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৪

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৫

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৬

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৭

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৮

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৯

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

২০