রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশেষ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত : শান শান নিরবতায় মগ্ন হয়ে শুনছিলেন শতশত নারী-পুরুষ

পবিত্র কোরআন ও হাদিসের মর্মবাণী প্রবাসীদের মাঝে পৌছানো ও তা অনুসরণে পথ প্রদর্শক মূলক বাণী মনে করিয়ে দিতে করিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো সিরাতুন নবী (সা:) কনফারেন্স-২০২৫ই।

 

ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট ও আল কুরআন একাডেমির উদ্যোগে গত ১২অক্টোবর শনিবার স্থানীয় রাতে মিশিগানের ডেট্রয়েট সিটিস্থ ডেট্রয়েট আল ফালাহ জামে মসজিদ অডিটোরিয়ামে এমন ধর্মীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট অডিটরিয়াম ছিল শতশত ধর্মপ্রাণ প্রবাসী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপচে পড়া স্বতস্ফুর্ত অংশ গ্রহণ।

 

এদিকে সংশ্লিষ্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল কুরআন একাডেমির প্রেসিডেন্ট কোরবান সানী চৌধুরী। প্রিন্সিপাল মাওলানা খায়রুল হাসান রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্স অনুষ্ঠান চলাকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। এসময় এই সুমধুর কন্ঠের বক্তা সাঈফুল্লা সিরাতুন নবী (সা.)-এর বিভিন্ন দিক তুলে ধরে প্রায় দু’ঘন্টা প্রাণবন্ত আলোচনা করেন।এতে দর্শক শ্রোতাগণ বেশ আলোড়িত হন।

 

প্রধান বক্তা বলেন, রাসুলুল্লাহ (সা:) এর জীবন-আদর্শ আমাদেরকে খোদ আখেরাত ও শেষ বিচারের জন্য অনুসরণ করতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। এ জন্য মহান আল্লাহ-তায়লা এবং নবীজির সার্বিক জীবন ধর্মী প্রতিটি কর্মকান্ড ও দিক নির্দেশনা যে কোন মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন এনে নিজেকে পরিশুদ্ধ করে তোলা সম্ভব। তিনি পবিত্র কোরআন,হাদিস ও নবীজির আমল ব্যাখ্যা করে আরো বলেন, নবী করিম (সা:) আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে, একজন মানুষের সততা, ন্যায়ের পথ অনুসরণ,ক্ষমা, সহনশীলতা প্রদর্শন , সাম্য ও মমত্ববোধ প্রকৃত মুসলমান হওয়া সম্ভব। যার ফলে একজন মানুষের মন থেকে দূর হয় কুটিলতা, অসত্য কথা বলা, লোভ-লালসার উর্ধে উঠা ও সততার সাথে নিজেকে পরিচালিত করা।

 

 

তিনি বলেন, নবী করিম পাক রাসুলুল্লাহ (সা:) আমাদের দেখিয়েছেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ গুলো। একজন মানুষ কীভাবে শত্রুকেও ভালোবাসা বা ক্ষমার মাধ্যমে আপন করে নেয়া যায়।
তিনি বলেন,পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, “নিশ্চয়ই তোমাদের রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই নবীর জীবন আদর্শ অনুসরনের মাধ্যমে আমরা পারি সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠা করতে। আমরা চাই, রাসুলুল্লাহ (সা:) এর জীবন থেকেই আমাদের পথ চলার মূল অনুপ্রেরণা নিতে হবে।

 

এদিকে সিরাত কনফারেন্স শুরর মুহুর্তে পবিত্র কোরআন তিলাওয়াত করেন, ইশতিয়াক আজাদ। এছাড়াও রাসুল্লাহ (সা:) এর শানে নাত পরিবেশন করেন, মিশিগানের ঐতিহ্যবাহী ধর্মীয় কালচারাল সংগঠন রেনেসাঁস কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ। কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইমাম আব্দুল ইমাম হাফেজ রায়হান উদ্দিন, ইমাম হাফেজ আব্দুল বাছিত চৌধুরী,লতিফ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলেই ভূড়ি ভোজে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১০

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১২

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৪

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৫

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৬

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৯

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

২০