বাংলা সংবাদ ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন কমিটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনকের ২০২৭–২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রুহেল আমিনকে সভাপতি ও ছহুল আহমদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

রোববার, ১ নভেম্বর ২০২৬, হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ এবং কমিশন সদস্য মস্তাক আহমদ ও নজরুল রহমান।

 

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি মো. আজাদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক ইয়াহইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. এন. এম. তানভীর, কোষাধ্যক্ষ ফয়ছুল আলম সিরাজী, দপ্তর সম্পাদক জাকারিয়া দেওয়ান, প্রচার সম্পাদক মো. বেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন ইফতি এবং ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাহতাবুর রহমান টিপু।

 

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বাছির আহমদ বাবুল, আলি আহমদ ফারিস, আব্দুল আজিজ, মাতাবুর রহমান, আফজাল হোসেন লোদী ও সোলেমান আহমদ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন এ কমিটি ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

২

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

৩

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

৪

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৭

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৮

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৯

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১০

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

২০