বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানের হেমট্রামিকে দুই দিনব্যাপী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। সুন্নি অ্যালায়েন্স অব নর্থ আমেরিকার আয়োজনে গত ১৫ ও ১৬ আগস্ট জোসেফ ক্যাম্প রোডে এই উৎসবটির আয়োজন করা হয়।

 

শায়ক আবদুল করীম ইয়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ইসলামিক স্কলারদের উপস্থিতিতে ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম ও মাওলানা কবীর আহমেদ। উৎসবের প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক মানের কারী ও শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত কিরাত ও নাশিদ।

 

উৎসবে নিরাপত্তা জনিত কারণে রবিবার সমাপনী দিনে বাদ মাগরিব স্টেজের পাশে এক ব্যক্তিকে নিয়ে সন্দেহ দেখা দেয়। এ সময় নিরাপত্তার খাতিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় এক ঘণ্টার জন্য ফেস্টিভ্যালের কার্যক্রম স্থগিত রাখা হয়। পরবর্তীতে পুলিশের স্পেশাল টিম ঘটনাটি পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করে।

 

 

এর আগে উৎসবের দুপুরে একটি বর্ণাঢ্য গ্র্যান্ড প্যারেড র‍্যালি বের করা হয়, যা হেমট্রামিকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উৎসবের প্রথম দিন আল মিজবাহ ইনস্টিটিউটের প্রথম ব্যাচের পাঁচজন শিক্ষার্থীকে তাদের পাঁচ বছর ব্যাপী আলেম কোর্স সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ গ্র্যাজুয়েশন উপলক্ষে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। কৃতি এই শিক্ষার্থীরা হলেন হাফিজ মাহমুদ মারজান, হাফিজ আরিফ হোসাইন, হাফিজ আরজু হোসাইন, শামস সুমিন ও তাহসিন ইসলাম।

 

উৎসব প্রাঙ্গণে নান্দনিক পোশাক, গহনা ও বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি নানা ধরনের সুস্বাদু খাবারের সমাহার ছিল। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসব বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০