৯ অগাস্ট ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের হ্যামট্রামিকে ৩ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে ৩ বাংলাদেশি মার্কিন নাগরিক বিজয়ী হয়েছেন। এরা হচ্ছেন নাঈম লিওন চৌধুরী, মো. হাসান ও মুন্তাসিন রহমান সাদমান।

মঙ্গলবার (৮ আগস্ট) হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। নির্বাচনে কাউন্সিলর পদে ৯ মার্কিন নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ৬ জন কাউন্সিলর পদে নির্বাচিত হন। যার ৩ জনই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নাঈম লিওন চৌধুরী সর্বোচ্চ ৮৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন। এছাড়াও মো. হাসান ৮০৯ ভোট ও মুন্তাসিন রহমান সাদমান ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদের মধ্যে ইয়েমেনি মো. আলসুমারি পেয়েছেন ৮৫৩, আমেরিকান লিন ব্লেসের প্রাপ্ত ভোট ৮১৩ ও ইয়েমেনি নাসের সালেহ হোসেইন ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অপর এক প্রার্থী রুহুল আমিন নির্বাচনী মাঠ থেকে সরে দাড়ালেও ব্যালটে তার নাম থাকায় সেখানে ১১৩টি ভোট পড়ে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে মূল নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। মঙ্গলবারে অনুষ্ঠিত প্রাইমারী নির্বাচনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি বছরের নভেম্বরে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাইমারি থেকে নির্বাচিত হওয়া ৬ জন কাউন্সিলর পদে চূড়ান্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্য থেকে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০