বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন প্রশাসনই ট্রাম্পকে গুলি করার মতো পরিবেশ সৃষ্টি করেছে: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হাত রয়েছে বলে তারা মনে করে না। তবে এই প্রশাসন এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যেটা এই হামলাকে উসকে দিয়েছে।

 

আজ রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান (মার্কিন) প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু (রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে (বর্তমান প্রশাসনের) ইন্ধন ছিল।

 

বিষয়টি ব্যাখ্যা করে পেসকোভ বলেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি—এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়া আবশ্যক যে তাঁর জীবন সংকটে রয়েছে।

 

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তাঁর ডান কানের ওপরের অংশে আঘাত লাগে। তবে ট্রাম্প গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

 

একই ঘটনায় ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করেছেন তিনি।

 

এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন পেসকোভ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০