বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা: অগ্নিকাণ্ডে বিপর্যয়

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি মার্কিন মালিকানাধীন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এই হামলা চালানো হয়। হামলার পর তেলক্ষেত্রে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি।

 

কুর্দিস্তানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলাটি হয়েছে দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম ভিত্তি এই তেলক্ষেত্র, যাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এই হামলার একদিন আগেই পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলা হয়, যেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন। ওই ঘটনায়ও কুর্দিস্তানে নিরাপত্তা হুমকি বাড়তে থাকে।

 

সারসাং তেলক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাদের একটি উৎপাদন স্থাপনায় বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং সতর্কতার অংশ হিসেবে পুরো তেলক্ষেত্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এইচকেএন আরও জানায়, যতক্ষণ না নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ সারসাং তেলক্ষেত্রে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে না।

 

প্রসঙ্গত, এই ড্রোন হামলাটি এমন এক সময় ঘটল যখন কুর্দিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সোমবারও অন্তত ৩টি বিস্ফোরক বহনকারী ড্রোন কুর্দিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়।ইরাকের কুর্দিস্তানে এমন এক সময় এসব হামলার ঘটনা ঘটছে যখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বেশ নাজুক। পশ্চিমা স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা মার্কিন স্বার্থ ও মধ্যপ্রাচ্যে জ্বালানি নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১০

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১১

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১২

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৫

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৬

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৭

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৮

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৯

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

২০