৫ সেপ্টেম্বর ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন জেন-জি’র কাছেও সমান জনপ্রিয় কমলা

কমলা হ্যারিস মার্কিন জেন-জি’র কাছেও সমান জনপ্রিয়। ১৯৯৭ থেকে ২০২১ সালের মধ্যে যাদের জন্ম, তাদেরকে ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে জেন জি বলা হয়। কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হয়েছেন, এটা এই প্রজন্মের ভোটারদের কাছে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে সরিয়ে নিলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তরুণ প্রজন্ম ঝুঁকে পড়েছে। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তরুণ প্রজন্ম কমলার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর আগে এই প্রজন্ম ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বের প্রতি অনাস্থা দেখিয়েছিল।

 

‘উই নিড আ কমলানোমেনোন’ (আমাদের একটি কমলাকান্ড দরকার), ‘জেন জি ফিলস দ্য কমলাভ’ (জেনজি কমলার প্রতি ভালোবাসা অনুভব করে) ও অন্যান্য তারুণ্যদীপ্ত শ্লোগানে ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বেশ কয়েক মাস ধরেই তরুণদের প্রগতিশীল সংগঠনগুলো সতর্ক করছিল, যে বাইডেনের প্রতি তরুণ ভোটারদের বিতৃষ্ণা রয়েছে এবং তার উচিৎ এই প্রজন্মের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরিতে আরও উদ্যোগ নেওয়া। তরুণ প্রজন্মের সমস্যাগুলো বুঝে সেগুলো সমাধানের চেষ্টা করা। তবে বাইডেন এতে তেমন কর্ণপাত না করলেও তরুণ-তরুণীরা আশা দেখছেন-কমলা হ্যারিস তাদের মন জয় করে নেবেন।

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তারুণ্যনির্ভর সংগঠনগুলো কমলার প্রতি সমর্থন জানিয়েছে। অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের প্রায় ১৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট কমলার প্রতি হ্যারিস সমর্থন জানায়। বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সমর্থন এবং ভোট কমলার জয়কে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে। তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কমলা বলেন, ‘আমরা জানি, তরুণদের ভোট খুবই গুরুত্বপূর্ণ আর আমরা আরও জানি যে এ বিষয়টিকে হালকা করে নেওয়ার কোনো উপায় নেই।’

 

হার্ভার্ড কেনেডি স্কুল ইন্সটিটিউট অব পলিটিক্সের সমীক্ষা বিষয়ক পরিচালক জন ডেল্লা ভলপে জানান, তিনি তরুণদের মাঝে ডেমোক্র্যাটিক পার্টিকে ঘিরে নতুন এক ধরনের উদ্দীপনা দেখতে পাচ্ছেন, যা এর আগে সর্বশেষ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচারণার সময়য় দেখেছিলেন। এখন পর্যন্ত তরুণদের মাঝে কমলা বা ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য জরিপ চালানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘তা সত্ত্বেও, আমরা ওবামাকে ঘিরে যেরকম আশাবাদ দেখেছিলাম, তেমনটাই এখন দেখতে পাচ্ছি।’ তিনি এবং আরও কয়েকজন তরুণ নেতা জানান, কমলার আবির্ভাবে তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভাবছেন যে, তাদের ভোট বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে গুরুত্বপূর্ণ হতে পারে। ভল্পে আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা রাজনীতি, দেশ কোনদিকে যাচ্ছে—এসব বিষয় নিয়ে নিস্পৃহ ছিল। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলেন, সব কিছুই বদলে গেছে।’ জেন জি ভোটারদের সংগঠন ভোটার্স অব টুমরোর (আগামী দিনের ভোটার) নির্বাহী পরিচালক সান্তিয়াগো মেয়ার বলেন, ‘জেন জি ভিপি হ্যারিসকে ভালোবাসে, আর ভিপি হ্যারিস জেন জিকে ভালোবাসে। তাই আমরা তার সঙ্গ একাজ করতে প্রস্তুত।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০