
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংক্রান্ত কয়েক ডজন অতিগোপনীয় নথি ফাঁসের ঘটনায় জ্যাক টাশেরিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ম্যাসাচুসেটস থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে গ্রেপ্তার করে।
টাশেরার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড জানান, অনুমতি ছাড়াই জাতীয় প্রতিরক্ষাবিষয়ক অতিগোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এসব নথি বেহাতের ঘটনায় জ্যাক ডগলাস টাশেরা নামের ওই যুবক জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
জ্যাক ডগলাস টাশেরা ২০১৯ সালে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডে যোগ দিয়েছিলেন। আইটি বিশেষজ্ঞ জ্যাক টাশেরা মার্কিন বিমানবাহিনীতে সাইবার ট্রান্সপোর্ট সিস্টেমস জার্নিম্যান হিসেবে কাজ করতেন। তাঁর কর্মক্ষেত্র ছিল ম্যাসাচুসেটসের অটিস ঘাঁটিতে।
মন্তব্য করুন