ফরহাদ আহমেদ
২০ জুন ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিনদের বার্তা: নেতৃত্বে বদল আনুন ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে নতুন মুখ দেখতে চাইছেন সমর্থকরা। সাম্প্রতিক এক জরিপে এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা।

 

ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে নতুন মুখ দেখতে চান কি না, এমন প্রশ্নের জবাবে ৬২ শতাংশ ডেমোক্র্যাট সম্মতি জানিয়েছেন। এর বিপরীতে কেবল ২৪ শতাংশ সমর্থক নেতৃত্বে রদবদলের বিপক্ষে মত প্রকাশ করেছেন। এই জরিপটি যুক্তরাষ্ট্রব্যাপী চার হাজার ২৫৮ জন মানুষের ওপর ১১ থেকে ১৬ জুন পর্যন্ত পরিচালিত হয়। অন্যদিকে, ক্ষমতাসীন দলের নেতৃত্ব পরিবর্তন চেয়েছেন কেবল ৩০ শতাংশ রিপাবলিকান।

 

উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে এখন ক্ষমতায় আছে আরেকটি প্রধান দল রিপাবলিকান পার্টি। দেশটির অন্যতম প্রধান ও প্রাচীন দুটি দলের সমর্থকরা নিজেদের ডেমোক্র্যাট বা রিপাবলিকান বলে পরিচয় দিয়ে থাকেন। জরিপের ফল বিশ্লেষণ করে রয়টার্স বলছে, ডেমোক্র্যাট নেতাদের কথাবার্তা আর কাজের বাস্তবতা নিয়ে হতাশা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। নাগরিকদের মূল দুশ্চিন্তা যেখানে দ্রব্যমূল্য, খরচ কমানো এবং ধনীদের করের আওতায় আনা, সেখানে নেতারা তুলনামূলকভাবে সামাজিক ইস্যু, বিশেষ করে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে বেশি সরব—যা ভোটারদের বড় অংশের কাছে অগ্রাধিকার নয়।

 

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী গ্যাভিন নিওসোম বলেছেন, আমাদের ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। তারা প্রাত্যহিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে, তাদের এই দুশ্চিন্তায় আমাদের মাথাব্যথা আছে বলে সাধারণ ভোটাররা আর বিশ্বাস করেন না। গত নভেম্বরে কমলা হ্যারিসের পরাজয়ের পর থেকে কিছুটা মাঝিবিহীন নৌকার মতো ভেসে বেড়াচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। এ অবস্থায় আগামী বছর মধ্যবর্তী নির্বাচন এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের দল গোছাতে হবে। এমন পরিস্থিতিতে জনমত তাদের এতোটা বিরুদ্ধে চলে যাওয়াটা ডেমোক্র্যাটদের জন্য দুশ্চিন্তারই কারণ বৈকি।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০