বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ নয়, লড়ছে রোবট

মানুষ নয়, লড়ছে দুই মানবাকৃতির রোবট। কেউ ঘুষি মারছে, কেউ কিক দিচ্ছে, আবার কেউ প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে পাল্টা জবাব দিচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে এমন এক রোবট লড়াইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, দৃশ্যটি যেন সরাসরি কোনো বিজ্ঞান কল্পকাহিনির সিনেমা থেকে উঠে এসেছে।

 

ভার্চ্যুয়াল রিয়েলিটি উদ্ভাবক ‘সিক্স লিভ’ সেই লড়াইয়ের ভিডিও এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন। এতে দেখা যায়, একটি ইঞ্জিনএআই ও একটি ইউনিট্রি রোবটের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্য এ লড়াইয়ের আয়োজন করা হয়।

ঠিক যেন বক্সিং রিংয়ের মতো চারপাশে ঘেরাও করা একটি স্থানে রোবট দুটি একে অপরকে ঘুষি মারছে, কিক দিচ্ছে এবং দক্ষ যোদ্ধার মতো একে অপরের আক্রমণ সামলাচ্ছে। এ সময় এক ব্যক্তিকে রেফারির দায়িত্ব পালন করতেও দেখা যায়।

 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নানা রকম প্রতিক্রিয়া আসছে। কেউ বলছেন, এটি দেখতে অনেকটা রিয়েল স্টিল সিনেমার মতো। কেউ আবার কৌতুক করে বলছেন, ৩০০ বার ঘুষি মারার পর হয়তো একটা গায়ে লাগছে, আর তাতেই রোবট দুটো একে অপরকে ধ্বংস করে দিচ্ছে।

 

তবে অনেকে ভিন্নমতও প্রকাশ করেছেন। একজন মন্তব্যকারী লেখেন, যুদ্ধ নয়, রোবটদের বরং ঘর পরিষ্কার করা কিংবা থালাবাসন ধোয়ার প্রশিক্ষণ দেওয়া উচিত।

 

লড়াইয়ে অংশ নেওয়া ইউনিট্রি জি-১ চীনের অন্যতম দ্রুতগতিসম্পন্ন হিউম্যানয়েড প্রযুক্তির রোবট। কনভারসেশনাল এআই–সমৃদ্ধ এ রোবটের দাম প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে, ইঞ্জিনএআই-এর টি-৮০০ মডেলটি এ বছরের ‘সিইএস ২০২৬’ মেলায় প্রথম সবার নজরে আসে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা ও ৭৫ কেজি ওজনের এ রোবট মূলত এর স্থিতিশীলতার জন্য পরিচিত। দাম ধরা হয়েছে প্রায় ২৫ হাজার ডলার।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, শখের এ রোবট লড়াই ভবিষ্যতে একটি বড় ক্রীড়া শিল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০