বাংলা সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুই দিনব্যাপী মটর সিটি ক্যারম টুর্নামেন্টের উদ্বোধন আগামী ১২ অক্টোবর

মটর সিটি ক্যারম এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো মিশিগানের হ্যামট্রামিকের নিউ মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে মটর সিটি ক্যারম টুর্নামেন্ট ২০২৪। আগামী ১২ ও ১৩ অক্টোবর দুপুর ১২.০০ টায় দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের আহবায়ক মোহাম্মদ হক সোহেল এবং সদস্য সচিব কামরুল হাসান। মটর সিটি ক্যারম টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মিশিগানের বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানায় আহবায়ক কমিটি।

 

আহবায়ক কমিটি জানায়, উক্ত টুর্নামেন্টের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে ২০০ ডলার। টুর্নামেন্টে বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ৫০০৫ ডলার, দ্বিতীয় পুরস্কার ৩০০৩ ডলার, তৃতীয় পুরস্কার ২০০২ ডলার এবং চতুর্থ পুরস্কার হিসেবে ১০০১ ডলার প্রাইজ মানি দেওয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণের শেষ তারিখ রাখা হয়েছে ৬ অক্টোবর। এছাড়া টুর্নামেন্ট আয়োজক কমিটি জানায়, এ টুর্নামেন্টে মিশিগানের বাইরের বিভিন্ন স্টেট থেকে অনেক দল অংশগ্রহণ করবে। তাদের থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে করা হবে।

 

১ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়া মটর সিটি ক্যারম এসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে প্রথমবারের মতো স্পন্সর করছেন রিয়েল এস্টেট এজেন্ট মাহবুবুল আলম আলমগীর, বিডি ফার্মেসির স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, রিয়েলেটর এবং লোন অফিসার ফাহাদ আহমদ, লাউতা মোল্লাপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সদস্য ও বেস্ট রেইট লোন অরিজিনেটর ফাদিম সরকার। টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আহবায়ক কমিটির সদস্যরা। যেকোনো প্রয়োজনে ৩১৩-৩২৯-৪৩৭৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০