বাংলা সংবাদ ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। দেশজুড়ে এ প্রক্রিয়ায় কয়েক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) এমন অভিযোগ করেছে। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। পাশাপাশি তাঁদের অবৈধভাবে দেশ থেকে বহিষ্কারের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।

 

মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ

বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বৈষম্যমূলক ও বর্জনমূলক নীতির শিকার হচ্ছেন। ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিলের সুযোগ পাবেন।

 

তবে ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি হিসেবে প্রমাণিত হন না। যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের লক্ষ্যবস্তু করছে এবং তাঁদের দেশ থেকে বহিষ্কারের ঘটনা পরিস্থিতিকে ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন মিলস।

 

ভারতের সমালোচনা, যুক্তরাষ্ট্রের অবস্থান

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ ও এ বিষয়ে নীতিগত সুপারিশ করে সংস্থাটি। তবে এসব সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে কমিশনের সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। তাদের বক্তব্য, এসব মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

 

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধন প্রক্রিয়ায় হিন্দুত্ববাদী বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম, এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’। এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।

 

জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। এ ক্ষেত্রে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন। জাতিসংঘ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে।

 

অন্যদিকে, ধর্মান্তরবিরোধী আইন নিয়ে সমালোচকদের বক্তব্য, এসব আইন মানুষের ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতার ওপর বাধা সৃষ্টি করে। ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন নীতির সুফল সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছেন। এদিকে, নাগরিক অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্র সরকারের মুসলিমদের সঙ্গে আচরণেরও সমালোচনা করেছেন। তাঁদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বেড়েছে। নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বলে তাঁরা নথিভুক্ত করেছেন।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

২

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৩

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৪

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৫

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৬

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৭

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৮

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৯

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১০

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১১

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১২

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৩

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৪

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৫

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৬

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৭

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৮

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৯

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

২০