৭ ফেব্রুয়ারী ২০২৩, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্প: সিরিয়ান, তুর্কি আমেরিকানরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করছে

ছবি: এপি

মিশিগান অঙ্গরাজ্যে বসবাসকারী সিরিয়ান এবং তুর্কি আমেরিকানরা সিরিয়া- তুরস্ক সীমান্তে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ‘হেল্প ক্যাম্পেইন’ শুরু করেছে।

এই কম্পেইন থেকে সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য পাঠানো হচ্ছে।

খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশ দুটি বিধ্বস্ত হয়। এতে বাড়িঘর ভেঙে পড়ে এবং হাজার হাজার মানুষ নিহত হয়। এখনো উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটির (এডিসি) এর জাতীয় নির্বাহী পরিচালক এবং সিরিয়ান বংশোদ্ভূত আবেদ আইয়ুব বলেন, ‘সিরিয়ায় আমাদের পরিবার রয়েছে। সেখানে মানবিক সাহায্য ও ত্রাণের ভীষণ প্রয়োজন।’

এদিকে মেট্রো ডেট্রয়েটের মুসলিম কমিউনিটিতে সক্রিয় অন্তত তিনটি দাতব্য সংস্থা- লাইফ ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সাউথফিল্ড, মার্সি ইউএসএ ফর এইড অ্যান্ড ডেভেলপমেন্ট ইন প্লাইমাউথ এবং হেল্পিং হ্যান্ড ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সাউথফিল্ড, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিশেষ ত্রাণ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

ট্রয়ের আমেরিকান সিরিয়ান আরব কালচারাল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সেন্ট রিটা ফাউন্ডেশন ফর চিলড্রেন, মেডগ্লোবাল এবং জাতিসংঘের শরণার্থীদের জন্য হাই কমিশনার এর নেওয়া ত্রাণ কর্মসূচিতে তহবিল সংগ্রহে সহায়তা জন্য প্রচারণা শুরু করেছে।

মার্সি ইউএসএ এর অনুদান সংগ্রহের ওয়েবসাইট জানায়, ‘ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ভবনগুলি মাটির সাথে মিশে যাওয়ায় মৃত্যুর সংখ্যা ঘন্টার পর ঘণ্টা বাড়ছে।’

‘মার্সি-ইউএসএ-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কিছু এলাকায় ত্রাণ সমন্বয় অফিস রয়েছে তাই আমরা খুব দ্রুত সহায়তার কাজ শুরু করতে পেরেছি। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ দ্রুত করতে সকলের সাহায্য প্রয়োজন।’

উল্লেখ্য, মিশিগানে ২০১৯সালের জনশুমারির তথ্য অনুসারে এখানে ১২,৫২৫ সিরিয়ান আমেরিকান এবং ২,৫০৭ তুর্কি আমেরিকান রয়েছে।

আরও পড়ুন: ভূমিকম্প: তুরস্ক, সিরিয়ায় নিহতের সংখ্যা ৪,৩০০ ছাড়িয়েছে 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০