২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়া কমলো নিউইয়র্ক সিটির ৮ এলাকায়

নিউইয়র্ক সিটির ভাড়া সাধারণভাবে বেড়েই চলেছে। তবে এ বছর আটটি এলাকায় ভাড়ার হার উল্টো কিছুটা কমেছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম স্ট্রিটইজি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় শহরের ভাড়ার জন্য ফ্ল্যাটের সরবরাহ প্রায় ৯ শতাংশ কমেছে।

 

 

জানা গেছে, ব্রুকলিনের ডাম্বো ও ইস্ট নিউইয়র্ক, ম্যানহাটনের ব্যাটারি পার্ক সিটি ও রুজভেল্ট আইল্যান্ড, কুইন্সের জ্যামাইকা, ব্রংক্সের মট হেভেন এবং ব্রুকলিনের আরও কয়েকটি এলাকায় ভাড়া কমেছে। সবচেয়ে বেশি হ্রাস দেখা গেছে ব্রুকলিনের ডাম্বো এলাকায়, যেখানে ভাড়া কমেছে ৮ শতাংশের বেশি।

 

 

অন্যদিকে সামগ্রিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। শহরজুড়ে ভাড়ার মধ্যম হার গত বছরের তুলনায় ৭.৪ শতাংশ বেড়ে মাসিক গড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০ ডলার। ম্যানহাটনে এই বৃদ্ধি সবচেয়ে বেশি—৯.৬ শতাংশ। ব্রুকলিনে ৬.৯ শতাংশ এবং কুইন্সে ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভাড়া কমলেও সরবরাহ সংকটের কারণে সামগ্রিকভাবে ভাড়াটিয়াদের ওপর চাপ আগের চেয়ে আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০