বাংলা সংবাদ ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন সহিংসতা, মাদক পাচার, প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতি, সশস্ত্র ডাকাতি-ছিনতাই এবং হামলার মতো নানা অপরাধের অভিযোগ রয়েছে।

 

ডিএইচএসের আওতাধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত এক বছরে ৪ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৫৬ হাজার জনই দণ্ডপ্রাপ্ত গুরুতর অপরাধী। গ্রেপ্তারকৃতদের মধ্যে থাকা ১০ বাংলাদেশিকে ‘খারাপের চেয়েও খারাপ’ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। উপসহকারী মন্ত্রী লরেন বিস এক বিবৃতিতে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সাম্প্রতিক অভিযানে গুরুতর অপরাধে জড়িত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। এসব অপরাধী শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে। তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো সুযোগ থাকা উচিত নয়। কারণ তারা সমাজের জন্য বড় ধরনের হুমকি।’

 

‘খারাপের চেয়েও খারাপ’ অপরাধী হিসেবে গ্রেপ্তার ১০ বাংলাদেশির মধ্যে কাজী আবু সাঈদ ধরা পড়েছেন ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকায়। তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ককে খারাপ কাজে ব্যবহার, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। আরেক বাংলাদেশি শাহেদ হাসানকে নর্থ ক্যারোলিনার র‌্যালি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে।

 

মোহাম্মদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং যৌন অপরাধের অভিযোগ রয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমডি হোসেনকে। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। মাহতাবউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে। তার বিরুদ্ধে গাঁজা বিক্রি এবং হ্যালুসিনোজেন জাতীয় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে নেওয়াজ খানকে। তার বিরুদ্ধে বিপজ্জনক মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে।

 

চুরির অভিযোগে শাহরিয়ার আবিরকে ফ্লোরিডার প্যানস্কলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে। ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে ইশতিয়াক রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসংক্রান্ত অপরাধ এবং সিন্থেটিক মাদক রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতারণার অভিযোগে অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে কনক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০