১৩ নভেম্বর ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে আরও দুই মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেস নরম্যান ও পরিবেশমন্ত্রী থেরেসে কফি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের মধ্যদিয়ে যে রদবদল শুরু হয় তা এখনও অব্যাহত রয়েছে। সবশেষ পরিবহণ মন্ত্রণালয় থেকে সরে দাঁড়িয়েছেন জেস নরম্যান। এই রাজনীতিক জানিয়েছেন, ‘কয়েক মাস আগেই’ এ ব্যাপারে সরকারের কাছে নোটিশ দিয়েছিলেন তিনি।

সোমবার হঠাৎ করেই ব্যাপক রদবদল হয় ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যার মধ্যদিয়ে কয়েক বছর পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি।

ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামরন। তবে হঠাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও বিস্ময়করভাবে প্রত্যাবর্তন করলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০