মাহবুব হোসাইন
১ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব মাতোয়ারা ফুটবল জ্বরে, কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক যুক্তরাষ্ট্র

আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর| ১১ জুন উত্তর আমেরিকার মাটিতে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ টুর্নামেন্ট হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, দীর্ঘ, ব্যয়বহুল ও ˆবচিএ্যময় ফুটবল মহাযজ্ঞ|

 

 

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ| ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ| তিন দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে এবারের আসর| ফুটবল ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বকাপ আর কখনো হয়নি|

 

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে অবস্থিত বিশ্বের অন্যতম ঐতিহাসিক ও বিখ্যাত ফুটবল স্টেডিয়াম ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে| ১৯৭০ সালে পেলে’র তৃতীয় বিশ্বকাপ জয় আর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা’র ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী হওয়া এই মাঠ এবার গড়তে যাচ্ছে নতুন ইতিহাস- তিনটি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের অনন্য রেকর্ড| অন্যদিকে ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম-এ, যা বিশ্বকাপ চলাকালে পরিচিত হবে ‘নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম’ নামে|

 

 

এবারের বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ| প্রতিটি গ্রুপে খেলবে ৪টি করে দল| গ্রুপপর্ব শেষে শীর্ষ দুই দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল উঠবে নকআউটে| শুধু দল ও ম্যাচই নয়, বদল এসেছে নিয়মেও| বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি, দ্বিতীয় হলুদ কার্ডেও ভিএআর পর্যালোচনা, সময় নষ্ট করলে তাৎক্ষণিক শাস্তি এবং সংঘর্ষের সময় মুখ ঢাকলে লাল কার্ড এসব নতুন নিয়ম বিশ্বকাপের চেহারাই বদলে দিতে পারে|

 

 

বিশ্বকাপ মানেই বড় দলের লড়াই, তবে এবারের আসরে থাকছে নতুন ¯সপ্নের গল্পও| প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও, হাইতি ও কেপ ভার্দে| এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কুরাসাও বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশগুলোর একটি|

 

 

তারকাদের মঞ্চেও থাকছে বিশেষ আকর্ষণ| ক্রিশ্চিয়ানো রোনালদো খেললে সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ- যা হবে নতুন রেকর্ড| তরুণদের মধ্যে আলোচনায় থাকবেন লামিনে ইয়ামাল| আর অভিজ্ঞতার প্রতীক হয়ে নজর কাড়বেন লুকা মদ্রিচ|

 

 

বিশ্বকাপ ঘিরে যতটা ফুটবল আলোচনা হওয়ার কথা, বাস্তবে তার বড় অংশজুড়ে এখন টিকিটের মূল্য, ভিসা জটিলতা, রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিকীকরণের সমালোচনা| অনেক ম্যাচের টিকিট পুনর্বিক্রয় বাজারে দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে|

 

 

সমালোচকরা বলছেন, “ফুটবল সবার খেলা” ধারণাটি ধীরে ধীরে করপোরেট আয়োজনের নিচে চাপা পড়ে যাচ্ছে| আবার পরিবেশবাদীরাও প্রশ্ন তুলছেন ফিফার কার্বন নিঃসরণ ও জলবায়ু দায়বদ্ধতা নিয়ে|তবে বিতর্কের মাঝেও বিশ্বকাপের আবেগ কমেনি| কারণ বিশ্বকাপ মানেই কেবল ফুটবল নয় বরং এটি সংস্কৃতি, আবেগ, পরিচয় ও কোটি মানুষের ¯সপ্নের মিলনমেলা|

 

 

যুক্তরাষ্ট্রে এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপ হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল| মেক্সিকো আয়োজন করেছিল ১৯৮৬ বিশ্বকাপ, যেখানে শিরোপা জেতে আর্জেন্টিনা| আর এবারই প্রথম আয়োজক হিসেবে যুক্ত হয়েছে কানাডা| ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রায় ৩৯ দিনের এই টুর্নামেন্ট এখন বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর প্রতীক্ষার কেন্দ্রবিন্দু|

 

 

সবশেষে প্রশ্ন একটাই- ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ফাইনালে উঠবে কোন দুই দল? আর কার হাতেই বা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি?

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

জলবায়ু সম্মেলনের কাগুজে প্রতিশ্রুতি আর বাস্তব পৃথিবীর আর্তনাদ

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে, অতঃপর…

‘জিরো গ্রাভিটি’তে উড়লেন মার্কিন বৃদ্ধ, শৈশবের স্বপ্ন ৯৭ বছর বয়সে পূরণ

মানুষ নয়, লড়ছে রোবট

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

‘বইবিহীন’ বইয়ের দোকান

১০

জাতিসংঘে বাংলাদেশের বড় সাফল্য, সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

১১

অটিজম ও লার্নিং ডিজএবিলিটি সেবায় মানবিক বিপ্লব, সিলেট শহরে আপাসেন ও ফিনিক্স স্কুলের অনন্য অভিযাত্রা

১২

ঋণমুক্ত জীবনের জন্য ইসলামের ১০ শিক্ষা

১৩

সুস্থ দেহ ও মনের জন্য মহানবী (সা.)–এর ১০ সুন্নাহ

১৪

মিশিগান বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

১৫

সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা, ইসলামবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত সহিংসতা নিয়ে ইমাম কাউন্সিলের উদ্বেগ

১৬

বিশ্ব ওয়েল্ডিং প্রতিযোগিতা, মিশিগানের মিকালা স্পসিটো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিনিধি

১৭

বিদ্যুৎ ও জ্বালানি বিল মোকাবিলায় নিউইয়র্কের বড় সহায়তা কর্মসূচি

১৮

বিশ্ব মাতোয়ারা ফুটবল জ্বরে, কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক যুক্তরাষ্ট্র

১৯

বিশ্ব শান্তি মিশনে অবদানের স্বীকৃতি, জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি

২০