১ ফেব্রুয়ারী ২০২৩, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় আদানিকে পেছনে ফেললেন আম্বানি

ছবি:সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় থেকে পিছিয়ে পড়লেন গৌতম আদানি । শেয়ারবাজারে নিজেদের প্রতিষ্ঠানের ধস সামাল দিতে পারছে না ভারতের আদানি গোষ্ঠী। বিশাল সম্পদের কারণে এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেয়েছিলেন তিনি । কিন্তু আজ বুধবার এই অবস্থান হারিয়েছেন  আদানি।

অন্যদিকে আদানির অবস্থান ধকল করেছে ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল টাইম ট্র্যাকারের দেওয়া তথ্য অনুসারে, বুধবার দিনের শুরুতে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ৮ নম্বরে ছিলেন গৌতম আদানি। আর দিন শেষে তাঁর অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন যেন কাল হয়ে দাঁড়িয়েছে গৌতম আদানির জন্য। গত সপ্তাহে এ প্রতিষ্ঠানটি আদানি গোষ্ঠীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক জালিয়াতির অভিযোগ তোলে হিনডেনবার্গ রিসার্চ।

তারা বলে, জালিয়াতির মাধ্যমে আদানি শেয়ারের দর বাড়িয়েছেন। এরপর আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর হু হু করে পড়তে থাকে।

ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে, আজ আদানির প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমে যাওয়ায় এগুলোর বাজারমূল্য আরও কমেছে। সেই হিসাবে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার সম্পদ হারিয়েছেন তিনি। এতে আদানির সম্পদের পরিমাণ কমে এসেছে ৭ হাজার ৫১০ কোটি ডলারে।

অন্যদিকে ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ এখন ৮ হাজার ৩৭০ কোটি ডলার। এই সম্পদ নিয়ে ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান।

এদিকে আদানি গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম আজ কমেছে ২০ শতাংশ। আদানির ব্যবসার ‘ইনকিউবেটর’ হিসেবে বিবেচনা করা হয় এই আদানি এন্টারপ্রাইজকে। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম কমে যাওয়ায় এটির বাজার মূল্য কমেছে ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। এ ছাড়া আদানি ফুয়েলের শেয়ারের দর ৫ শতাংশ, আদানি টোটাল গ্যাসের ১০ শতাংশ, আদানি ট্রান্সমিশনের ৬ শতাংশ, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের শেয়ারের দাম ১৫ শতাংশ কমেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০